হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিলেটের ‘হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজম’-এর সিস্টার্স কনসার্ন ‘হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপ’-এর আয়োজনে নভেম্বর গ্রুপের উমরাহ যাত্রীদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
সরকার অনুমোদিত ট্রাভেলস এজেন্ট (নং- ০০১৭১৯১) এর আওতায় হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজম-এর সিনিয়র পরিচালক ডাঃ মোঃ এনামুল ইসলাম-এর সভাপতিত্বে এবং পরিচালক মোঃ কামরুল ইসলাম-এর দক্ষ পরিচালনায় উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের হাজি কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব ও সৌদি দুতাবাসের দাঈ শাঈখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানি। তিনি উমরাহ পালনের সঠিক নিয়মকানুন, হজের মাসআলা-মাসাইল এবং সফরকালীন করণীয় সম্পর্কে যাত্রীদের বিস্তারিত দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ‘রয়েল ট্রাভেল লিংক’-এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ এ মাসুম।
কর্মশালায় উপস্থিত উমরাহ যাত্রীরা এ ধরনের সময়োপযোগী ও প্রয়োজনীয় আয়োজনের জন্য হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে যাত্রীদের নিরাপদ সফর ও মোবারক উমরাহের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
Related News
হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিলেটের ‘হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজম’-এর সিস্টার্স কনসার্ন ‘হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপ’-এর আয়োজনে নভেম্বর গ্রুপেরRead More
ইসলাম রক্ষায় মক্তব একটি শক্তিশালী মঞ্চ : মাওলানা মাহমুদ মাদানি
জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি ও ভারতের প্রভাবশালী আলেম মাওলানা মাহমুদ আসআদ মাদানি বলেছেন, ইসলামRead More

