তারা মিয়ার উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করুন, টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগ
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একাধিক বারের সাবেক ইউপি সদস্য মো. তারা মিয়ার উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অনতিবিলম্বে তারা মিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রাত্যাহার না করলে পরিস্থিতি খাপ হতে পারে।
শুক্রবার (৫ জুন) এক বিবৃতিতে দাবী জানিয়ে বলেন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিপুল ভোটে নির্বাচিত একজন সভাপতি। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন আওয়ামী লীগকে সু-সংগঠিত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শুধু তাই নয়, তিনি দীর্ঘদিনের সাবেক ইউপি মেম্বার এবং এলাকার একজন সালিশ ব্যক্তিত্বও। তার এ সকল অর্জনকে ধুলিস্যাত করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারই ধারাবাহিকতায় গত (২২ মে) তারা মিয়ার আপন ছোট বোনের স্বামী মংলিপার এলাকার বাসিন্দা আত্তর আলী ও তাহার ছেলে রাহেল মিয়াসহ তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে, একই এলাকার রাজা মিয়া ও তার বাহিনীর লোকজন। তাদের হামলায় পরিবারের নারী পুরুষসহ ৩ জন সদস্য আহত হয়েছেন। আমরা এ হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল ও যুগ্ম আহবায়ক নিরেশ দাস খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারা মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের আহবান জানান।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

