আমি নিজেকে রংপুরের সন্তান মনে করি : ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাইয়ের অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বীরত্ব এবং আত্মত্যাগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাই আমি নিজেকে রংপুরের সন্তান মনে করি।
আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে তার কার্যালয়ে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানানোর সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে গণ্য করুন।’ এসময় প্রধান উপদেষ্টা আবু সাঈদের পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র তুলে দেন।
শহীদ আবু সাঈদের পিতা মোকবুল হোসেন সনদপত্রটি গ্রহণ করেন। অনুষ্ঠানে আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

