সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
আনন্দ ট্যুরিস্ট গ্রুপের পক্ষ থেকে সিলেট সদর উপজেলায় বন্যাদুর্গত অর্ধ শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মে) বাদ জুম্মা তেমুখী পয়েন্টে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি প্যাকেটে একটি পরিবারের এক সপ্তাহের খাদ্যের সম পরিমাণ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে গ্রুপের সভাপতি হাজী সুলতান আহমদ বলেন আনন্দ ট্যুরিস্ট গ্রুপ অতীতেও মানুষের পাশে ছিল, এবারও আমাদের সাধ্য মতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আনন্দ ট্যুরিস্ট গ্রুপ মানুষের সুখে দুঃখে পাশে থাকবে। তার বক্তব্যে বন্যা দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানান।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দীন তালুকদার, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ সভাপতি হাজী মুজাহিদ, ইউসুফ মেম্বার, মাছুম তালুকদার, আব্দুল গনি, ফুল মিয়া, রাহাত মিয়া, জিয়াউর রহমান, জাবেদ আহমদ, জিতু মিয়া, আল আমিন, জাম্মান আহমদ, সেজু আহমদ, সায়েফ আহমদ সহ গ্রুপের সকল স্তরের সদস্য বৃন্দ।
Related News
এডভোকেট শামসুজ্জামান জামানকে সিসিক নির্বাচনে প্রার্থীর দাবি সাবেক মেম্বার আব্দুল মালেক এর
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে পরীক্ষিত ও ত্যাগী নেতা এডভোকেট শামসুজ্জামান জামানকে মেয়রRead More
জাতীয় সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে ..অধ্যাপক এম শফিকুর রহমান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বঞ্চিতRead More

