সিলেটে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প ২০২১—২২ অর্থ বছরের আওতায় ৩ দিন ব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ মে) সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হল রুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মোশাররফ হোসেন খান।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আবহাওয়াবীদ মইন আহমদ চৌধুরী, জেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার বারী ও এফ আর ডি ড. মাহমুদুল ইসলাম নজরুল, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোঃ লুতফুর রহয়ান, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, তেল জাতিয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সিলেট অঞ্চল মনিটরিং অফিসার জালাল উদ্দিন সরকার।
উল্লেখ্য, ১৯ থেকে ২১ মে আরও দুটি ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন এবং ২২ থেকে ২৪ মে ৩য় ব্যাচের ৩০ জনের প্রশিক্ষণ চলবে।
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

