পবিত্র ঈদুল ফিতর শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা জাহেদ আহমদ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদিমনগর ইউনিয়নসহ সিলেট সদর উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাহেদ আহমদ।
জাহেদ আহমদ বলেন, ‘দীর্ঘ এক মাস সিয়াম ও কিয়াম পালনের পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র উৎসব ‘ঈদুল ফিতর’। খাদিমনগর ইউনিয়নসহ সিলেট সদর উপজেলাবাসী ও দেশ-বিদেশের সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা, ‘ঈদ মোবারক’। ঈদ মুসলিমদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। আমাদের জাতীয় জীবনেও ঈদুল ফিতরের গুরুত্ব অপরিসীম। ঈদের উৎসবে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে’।
তিনি বলেন, ‘মাহে রমযানের তাৎপর্য ও ঈদুল ফিতরের শিক্ষা ধারণ করে শোষণ, বঞ্চনামুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অবরুদ্ধ ও দুর্গত মানুষের কল্যাণে যাকাত, সাদাকাহ, ফিতরাসহ নিজ সঞ্চিত অর্থ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমাদের দরিদ্র মানুষেরা ঈদের আনন্দ সমান ভাবে উপভোগ করতে পারবে।
Related News
ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সিলেট কোর্টপয়েন্টে বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা সিলেট কোর্টপয়েন্টেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

