Thursday, September 10th, 2026
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ দাবি নিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর কাছে স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পরিষদের নেতৃবৃন্দ এই স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে উন্নত বিশ্ব এগিয়ে গেলেও প্রবাসী অধ্যুষিত সিলেট-১ আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক, উপ-সড়ক ও বাইপাস সড়কের সংস্কারসহ নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে আলোচনা করে জোরালোRead More

