মহান বিজয় দিবস উপলক্ষে জনাব মকসুদ আহমদের শুভেচ্ছা
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মকসুদ আহমদ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৬ ডিসেম্বর “মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের স্বাধীন সত্তা ও মর্যাদার প্রতীক। লক্ষ শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।”
তিনি আরও বলেন,
“মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, গণমানুষের অধিকার নিশ্চিতকরণ এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শুভেচ্ছা বার্তায় তিনি মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে তিনি মহান বিজয় দিবসে দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
Related News
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More
টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টিএসএম ট্রাভেলসের উদ্যোগে টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের ব্যবস্থাপনায় অক্টোবর ও নভেম্বর মাসের উমরাহ কাফেলারRead More

