জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি আরোও বলেন এই সমাবেশ সফলের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তণ নিয়ে আসবে। চাঁদাবাজ, দূর্নিতীমুক্ত, সন্ত্রাসমুক্ত, ও ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠনে এবং সর্বোপরী ইসলাম পন্থী রাজনীতিবিদদের ঐক্যের বার্তা নিয়ে আসবে।
সোমবার (১৪ জুলাই) বাদ আছর তেমুখি পয়েন্ট থেকে সিলেট সদর উপজেলা জামায়াত আয়োজিত ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সকলের লক্ষ্যে এক প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি টুকের বাজার এলাকা প্রদক্ষিণ করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে ও নায়েবে আমীর এডভোকেট মুমিনুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আল ইমরান, সহকারি সেক্রেটারি আমিনুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, ইউনিয়ন জামায়াতের আমীরদের মধ্যে আব্দুস সামাদ, মাওলানা আলাউদ্দিন, হেলাল উদ্দিন, মাওলানা ইস্কন্দর আলী, মাওলানা সিদ্দিকুর রহমান, ওয়ার্ড সভাপতিদের মধ্যে হেলাল আহমদ, কাওসার আহমদ শাহিন, রাসেল আহমদ, ফয়সল আহমদ, গোলজার আহমদ, মাওলানা ওসমান গনি, শাব্বির আহমদ, হোসাইন আহমদ প্রমুখ।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

