সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরা”ই পণ্যের চালান জব্দ
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের রাধানগর ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদা নেতৃত্বে, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী ২ হাজার ৯০৭ পিস, কাশ্মীরি শাল ১ হাজার ১৬২ পিস, থ্রী পিস ৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড় ১২ হাজার ৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড় ১ হাজার ১৬০ মিটার, মকমলের সোভার কভার ১ হাজার ৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম ৪৪ হাজার ৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ ১ হাজার ৬৬৯ পিস, জনসন বেবী লোশন ৬১২ পিস ব্রিকস চকলেট-২ লাখ ৬২ হাজার ৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট ১৩ হাজার ২৬০ পিস, এবং অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো, হাফিজুর রহমান, পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

