কান্দিগাঁও ইউপি সদস্য মুজ্জাম্মিল হোসাইনের বাসায় সন্ত্রাসী হামলা ও গাড়ী ভাংচুর
সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মুজ্জাম্মিল হোসাইনের বাসায় সন্ত্রাসী হামলা ও তার গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১০ টায় ইনাতাবাদ গ্রামে নিজ বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে।
মোহাম্মদ মুজাম্মিল হোসাইন একজন পরিচ্ছন্ন যুব নেতা। ইউপি সদস্য হিসেবে তার এলাকায় মাবনবদরদী ও পরোপকারি ব্যক্তি হিসেবে তার সুনাম রয়েছে। তিনি যে কোন দুর্যোগ দুঃসময় মানুষের পাশে তাৎক্ষণিক ভাবে দাঁড়ান। তার এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করেন এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এব্যাপারে মুজাম্মিল হোসাইনের পক্ষথেকে মামলার প্রস্তুতি চলছে।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

