সিলেট সদরের বাইশটিলা নয়া বিলে মোবাইল কোর্টের অভিযান, ৫ লক্ষ্য টাকার পেটফুলা ও কারেন্ট জাল আটক
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাইশটিলা সংলগ্ন নয়া বিলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ এক হাজার মিটার কারেন্ট জাল ও একটি পেটফুলা বা মশারি জাল আটক করা হয়েছে। যার মূল্য পাচঁ লক্ষ্য টাকা।
দেশীয় প্রজাতির মা মাছ ও পোণামাছ রক্ষার উদ্দেশ্যে বুধবার (১০ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন জেলা প্রশানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ— পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সীমারানী বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ, সহকারী মৎস্য অফিসার মো. ছমির উদ্দিনসহ এস এমপি পুলিশের প্রতিনিধি বৃন্দ।
Related News
ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্যRead More
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More

