সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ করোনা আক্রান্ত
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় অবস্থান করেছেন।
মঙ্গলবার (১২ জুলাই) তাঁর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেয়ারম্যান সাহেবের শারীরিক অবস্থা ভালো আছে। সবাই তাঁর জন্য দোয়া করবেন।
বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে সিলেট নগরের সুবিদবাজারস্থ বাসভবনে অবস্থান করছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, চেয়ারম্যান আশফাক আহমদ এবারের ভয়াবহ বন্যার প্রথম দিন থেকে ঈদুল আযহার আগের দিন পর্যন্ত বানভাসি মানুষের পাশে ছিলেন। তিনি সরকারী ও বেসরকারী এবং নিজ উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেন।
Related News
শিশু ফাহিমা ও র্যাব সদস্য ইমন হত্যার বিচার ১ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে, মুহাম্মদ ফখরুল ইসলাম
সিলেট সদর উপজেলার সোনাতলায় পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকান্ডের শিকার চার বছরের শিশু ফাহিমার পরিবারেরRead More
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More

