মুক্তিপ্রতিক্ষীত সিনেমা দুটিও দর্শকের ভালো লাগবে, ঐশী
সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় এলেও এখন চিত্রনায়িকা হিসেবেই বেশি পরিচিত জান্নাতুল ফেরদৌস ঐশী। এরই মধ্যে ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’ নামে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটি সিনেমাতেই ঐশীর অভিনয় প্রশংসিত হয়েছে। এদিকে এই চিত্রনায়িকা আরও দুটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো ‘নূর’ ও ‘আদম’। চলতি বছরেরই সুবিধাজনক সময়ে সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এ প্রসঙ্গে ঐশী বলেন, আমি এখনো অভিনয়ে নবীণ। প্রতিনিয়তই শিখছি। আমার অভিনীত প্রথম দুটি সিনেমা কাছাকাছি সময়ে মুক্তি পেয়েছে। দর্শকের কাছ থেকেও এগুলোর জন্য দারুণ সাড়া পেয়েছি। যার কারনে অভিনয়ে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। আশা করছি মুক্তিপ্রতিক্ষীত সিনেমা দুটিও দর্শকের ভালো লাগবে।
Related News
১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
হাজারো দর্শক—শ্রোতাদের বিপুল আগ্রহ, উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ১ম প্রতিষ্ঠাRead More
পুলিশি অ্যাকশন সিনেমায় নিরব, মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটিRead More

