সিলেট বিভাগে ঈদুল ফিতরের জামাত কখন কোথায়?
সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় মসজিদ ও ঈদগাহ-এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উৎযাপিত হবে।
সিলেটে ঈদের প্রধান জামাত নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল ফিতরের জামাতে খুতবা ও ইমামতি করবেন শেখ বাড়ি জামিয়ার মুহতামিম, শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী-পীর সাহেব বরুণা।
আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। মুসল্লিদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন আন্জুমানে খেদমতে কুরআন সিলেট এর অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। জামায়াতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী । জামাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
হযরত শাহজালাল(র.) দরগাহ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
নগরীর বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদ জামাত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার শাহী ঈদগাহ ময়দান প্রথম জামাত সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৭ টায়, তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গল ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত সকাল ৭টা ১৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৬টায়, তৃতীয় জামাত ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯্টায় অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ পুরাতন টাউন হল জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এবং সকাল ৮টায় সুনামগঞ্জ তেঘরীয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীর রিকাবীবাজারস্থ মধুশহীদ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
নগরীর তেলিহাওর জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
মদিনা মার্কেট পয়েন্টের মদিনা মার্কেট জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
নগরীর টুকেরবাজার শাহী ঈদগাহে ঈদের জামাত হবে সকাল ৯টায়।
দক্ষিণ সুরমার গোপশহর শাহী ঈদগাহ এ পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
নগরীর আখালিয়া তপোবন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
ছাতকের ভাতগাও ইউনিয়নের ঝিগলী শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
বিয়ানীবাজারের ৪নং শেওলা ইউনিয়নের বালিঙ্গা শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।
Related News
বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগ গণদাবী পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, “বঙ্গবীর জেনারেল এমএজিRead More
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল খান
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ছানু মিয়া (দৈনিক সিলেটেরRead More

