ক্রিকেটার কাউসার আলম হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন
ফেনীতে গরম পানিতে ঝলসে ফেনীতে ক্রিকেটার কাউসার আলম চৌধুরী তৈমুর (৪৫) কে হত্যার ঘটনায় মানববন্ধন করে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠ বিচার দাবি করেছেন এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুরা “ দূরন্ত ৯৪ সিলেট”।
বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল এর সভাপতিত্বে এবং সৌমেন্দ্র সেন মিহির এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন মোছাব্বির আলী ফয়েজ, সুমন বিন বাসিত, হাবিবুর রহমান টিপু, জয়ন্ত কর, শেখ মনসুর রহমান, পপি দে, হ্যাপি জায়গিরদার, গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সেলিম মিয়া, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম, এনামুল হক রুবেল প্রমুখ সহ ৯৪ ব্যাচের অনেক বন্ধুরা।
নিহত তৈমুর স্থানীয় ঐতিহ্যবাহী ‘ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব’র সাবেক খেলোয়াড় ছিলেন, গত গত ১১ই এপ্রিল ভোর ৬টার দিকে তাকে গরম পানিতে ঝলসে দেয়া হয়। ঘটনার এক সপ্তাহ পর গত রোববার দুপুরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

