Thursday, November 11th, 2021
সিলেটের ৩ উপজেলায় আওয়ামী লীগ ৬ স্বতন্ত্র ৯
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের তিন (সিলেট সদর, বালাগঞ্জ ও কোম্পানীগঞ্জ) উপজেলার ১৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। রাত ৯টার মধ্যেই সবগুলো ইউনিয়নের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী ১৫টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী নৌকার নিয়ে বিজয়ী হয়েছেন ৬ জন আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন ৯ জন। এর মধ্যে আওয়ামী লীগ বিদ্রোহী ৮, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ৫, জামায়াত সমর্থিত প্রার্থী ১ ও খেলাফত মজলিস সমর্থিত প্রার্থী জিতেছেন একটি ইউনিয়নে।Read More

