সিলেটে ২ ইয়াবা কারবারী কারাগারে
সিলেট নগরীর করের পাড়া এলাকা থেকে পুলিশ ২ ইয়াবা কারবারীকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় জালালাবাদ থানার এসআই দেবাশীষ দেব বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। সোমবার (২৮ জুন) রাতে জালালাবাদ থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার কাকাইলছেও গ্রামের মৃত সরুজ কান্তি চৌধুরীর ছেলে বিরাজ চৌধুরী (৪২) ও জালালাবাদ থানাধীন পাঠানটুলাস্থ এ ব্লকের মোহনা ২৫ নং বাসার মৃত রহমত খানের ছেলে আব্দুল মুকিত খান (৪৩)।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খাঁন। তিনি জানান, গোপন খবরে পুলিশ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে পুলিশ।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

