৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট ২১ জুন
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন।
বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
একইসাথে শূন্য ঘোষিত ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই। এছাড়া করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোট আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, ওই তিন আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় প্রথম ধাপে দেশের ১৯ জেলার ৩৭১ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। গত ১১ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল। এছাড়া ষষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচনও ওইদিন হওয়ার কথা ছিল। ১ এপ্রিল নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়েছিল।
Related News
সিসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীতা ঘোষণা দিলেন শিক্ষক আহমদ ইয়াসিন
আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইংরেজি শিক্ষক, সাহিত্য অনুবাদকRead More
সিলেট জেলায় বিএনপির বিজয়ী প্রার্থীদেরকে মালেক মেম্বারের অভিনন্দন
সিলেট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলাRead More

