কামালবাজার ৩০নং বিটে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কামালবাজার ৩০নং বিট পুলিশিং এর উদ্যোগে উগ্রবাদ, মাদক ও নারীর প্রতি সহিষনুতা প্রতিরোধ বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকালে কামালবাজারের একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব এম এ হাসিম এর সভাপতিত্ব
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।
কামলবাজার ফাঁড়ি ইনচার্জ সাইদুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১০নং কামলবাজার ইউনিয়নের প্রশাসক তম্ময় আদিত্ব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনওয়ার আলী।
আইডিয়ার প্রগ্রাম কো-অরডিনেটর সুদীপ্ত চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা মোঃ খলিলুর রহমান, আকরামুল হক, শফিক আহমদ, খালেদ আহমদ, প্রবাসী মকবুল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ উস্তার আলীসহ রাজনৈতিক, সামাজিক, গণমাধ্যম, কৃষিজীবী ও ধর্সমীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

