কিংবদন্তি মার্কিন সাংবাদিক ল্যারি কিং আর নেই
মার্কিন টিভি, রেডিও সঞ্চালক কিংবদন্তি সাংবাদিক ল্যারি কিং আর নেই। শনিবার লস অ্যাঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন।
সিএনএন জানিয়েছে, ল্যারি কিংয়ের ফেইসবুক পাতায় তার মৃত্যুর খবর জানানো হয়।
একটানা ২৫ বছর সিএনএনে ‘ল্যারি কিং লাইভ’ টক শোটি চালিয়ে এসেছিলেন ল্যারি কিং। আর এর মধ্যদিয়ে বাংলাদেশসহ বিশ্বে ব্যাপক পরিচিত হয়ে ওঠেন তিনি।
৬৩ বছরের পেশাগত জীবনে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে হাজার হাজার সাক্ষাৎকার তিনি নিয়েছিলেন।
‘সেলেব্রিটি’দের নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে ল্যারি কিং নিজেই ‘সেলেব্রিটি’ হয়ে ওঠেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More

