সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল-হবিগঞ্জ রুটে এসি বাস চালু
সিলেট-হবিগঞ্জ রুটে চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস সার্ভিস। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
বিআরটিসি সিলেট ডিপোর ব্যবস্থাপক মো. জুলফিকার আলী বলেন, এই সার্ভিসের রুট দু’টি। একটি সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং অপরটি সিলেট-হবিগঞ্জ রুট। প্রতিদিন এখানে ৬টি করে মোট ১২টি গাড়ি চলবে। বাসগুলো ছাড়বে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী থেকে। তবে প্রথম পর্যায়ে এই দুই রুটে ২টি করে মোট ৪টি গাড়ি চলাচল করবে।
বিআরটিসি সিলেট ডিপো সূত্র জানায়, এই রুটে একে একে করে মোট ১২টি গাড়ি চলাচল করবে। প্রাথমিক অবস্থায় চালু হওয়া সবগুলো বাসই শীতাতপ নিয়ন্ত্রিত। সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটের ভাড়া যথাক্রমে ২৩৫ টাকা (শ্রীমঙ্গল) ও ১৮০ টাকা (মৌলভীবাজার) এবং সিলেট-হবিগঞ্জ রুটের এসি গাড়ির ভাড়া ২৭৭ টাকা।
তবে শীতের সময় সিলেট-হবিগঞ্জ রুটের এসি বাসের ভাড়া নেওয়া হবে ১৮০ টাকা ও মৌলভীবাজারে ১৪০ থেকে ১৬০ টাকা ও শ্রীমঙ্গল পর্যন্ত ১৭০ থেকে ১৮০ টাকা পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে বিআরটিসি কর্তৃপক্ষের।
Related News
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়Read More
মাসুকগঞ্জ বাজারে বাসিয়া নদী পুনখননের উদ্যোগ, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বহুদিন ধরে অবহেলিতRead More

