সিলেটে চলছে ৪৮ ঘণ্টার সিএনজি অটোরিকশা ধর্মঘট: যাত্রীরা চরম ভোগান্তিতে
গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিল ও ব্যাটারিচালিত রিকশা, অটোবাইক, মটরবাইক, মিশুক ও প্রাইভেট গাড়ি দ্বারা যাত্রী পরিবহন বন্ধসহ ৫ দফা দাবিতে আজ সোমবার (২১ ডিসেম্বর) থেকে সিলেটে শুরু হয়েছে সিএনজি চালিত অটোরিকশা ধর্মঘট।
আজ ভোর থেকে টানা ৪৮ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্ট-৭০৭ ও সিলেট জেলা অটোরিকশা/অটোটেম্পু শ্রমিক জোট রেজি. নং-চট্ট-২০৯৭-এর সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদ। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।
গতকাল রোববার এক সমাবেশে ঘোষণা দিয়ে আরো বলেন, ৪৮ ঘন্টার মধ্যে দাবিগুলো মানা না হলে ২৩ ডিসেম্বর সিলেটের সকল মহাসড়কে অবস্থা কর্মসূচি পালন করা হবে।
এদিকে, সিএনজি অটোরিকশার ধর্মঘটের ফলে নগরীসহ সিলেটের বিভিন্ন সড়কে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ।
Related News
কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড. মির শাহ আলম
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমRead More
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

