শহরতলীর খাদিমনগর ইউনিয়নে ১১টি গরু উদ্ধার, গ্রেফতার ১
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিইয়নের বিমানবন্দর থানাধীন ঘোড়ামারা এলাকার বাসিন্দা আজির উদ্দিনের গোয়ালঘর থেকে গাভীসহ ১১টি গরু চুরি হয়। সোমবার (২৩ নভেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে।
গরুর খোঁজে আজির উদ্দিন বিমানবন্দর থানাধীন সাতগাছি গ্রামের একটি হাওর থেকে ১টি গাভী ও ১টি বাছুরসহ চোরচক্রের হোতা শাহাদতকে আটক করা হয়। এরপর কুমারহাওর থেকে আরও ৯টি গরু উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় ঘোড়ামারা এলাকার বাসিন্দা আজির উদ্দিন বাদী হয়ে আটককৃত গরু চোর শাহাদতকে আসামী কয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলা দায়ের করেন। পরে পুলিশ শাহাদতকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত শাহাদত বিমানবন্দর থানাধীন খাদিমনগর ইউনিইয়নের কোনাটিলা গ্রামের হোসেন আলীর ছেলে।
Related News
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

