ধর্ম প্রতিমন্ত্রীর শপথ নিলেন ফরিদুল হক
জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
করোনাভাইরাস মহামারীর কারণে বঙ্গভবনের দরবার হলে ছোট পরিসরে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রসঙ্গত, টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রী থাকা অবস্থায় শেখ মো. আব্দুল্লাহ করোনায় মারা যান গত ১৩ জুন। এর পর থেকে ধর্ম প্রতিমন্ত্রীর পদটি খালি রয়েছে। অবশ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

