সিলেট নগরী থেকে উদ্ধার হওয়া অজগর খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত
সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় এক চিকিৎসকের বাসা থেকে উদ্ধার হওয়া একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ৪ ফুট।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট রেঞ্জের সিলেট বন বিভাগের খাদিমনগরের জাতীয় উদ্যানে এই অজগর সাপটি অবমুক্ত করেন খাদিমনগর জাতীয় উদ্যোনের কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, সোমবার (০২ নভেম্বর) রাত ৯টার দিকে অজগরটি মিরের ময়দান এলাকার অর্ণব ৭৫ নম্বরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এ.এন.এম ইউসুফ এর বাসার গেটে অবস্থান নেয়। পরে খবর পেয়ে পরিবেশ কর্মী আশরাফুল কবির সাপটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
অজগর সাপটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, খাদিম নগর বিট কর্মকর্তা মো. সামছুজ্জামান, রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল্লাহ, পরিবেশ কর্মী আশরাফুল কবির প্রমুখ।
Related News
কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড. মির শাহ আলম
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমRead More
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

