সিলেটের ঝর্ণারপাড়ে ইয়াবাসহ আফজল ও ইমন গ্রেফতার
সিলেট নগরীর ঝর্ণারপাড় থেকে র্যাব ৭৯৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৯) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে র্যাব-৯ এর কমান্ডার মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনের সমন্বয়ে গঠিত র্যাবের একটি দল এ অভিযান চালায় র্যাব। ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝর্ণারপাড় এলাকার মৃত মাখন মিয়ার ছেলে ইমন (৪০) ও একই এলাকার আমিরুল ইসলামের ছেলে আফজাল (৪৮)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

