বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে একে এম তারেক কালামের অভিনন্দন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সদর উপজেলা বিএনপির আহবায়ক ও সিলেট জেলা মৎস্যজীবী দলের আহবায়ক একে এম তারেক কালাম।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পহেলা সেপ্টেম্বর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন।
১৯৮১ সালের ৩০ মে সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান শাহাদাত বরণকরেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে খালেদা জিয়া ৩ বার এদেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
একে এম তারেক কালাম বলেন ‘বর্তমান দুঃসময়ে দেশবাসীকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। আসুন আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলকে গতিশীল করার শপথ গ্রহণ করি।
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে আবারও অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা।
Related News
মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কমিটির কেক কাটা ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখা আয়োজিত কেক কাটা ওRead More
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার আওতাধীন সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটির মেয়াদ উত্তীর্ণRead More

