২৪ ঘণ্টায় সিলেটে ৮৫ জন করোনা রোগী শনাক্ত , মৃত্যু ২ জনের
সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৪, সুনামগঞ্জের ১৪, হবিগঞ্জের ২৬ ও মৌলভীবাজারে ১ জন। আর গতকাল এ ভাইরাসে বিভাগে মারা গেছেন দুইজন। তারা দুজনই সিলেট জেলার বাসিন্দা ছিলেন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছেন ১০৬৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৬১৬, সুনামগঞ্জে ২০২২, হবিগঞ্জে ১৫৩৬ ও মৌলভীবাজার জেলায় ১৪৬৯ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৩২ জন। এর মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ১৬, হবিগঞ্জে ৪০ ও মৌলভীবাজারে ১৬ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬২ জন। এর মধ্যে সিলেটে ৬১ ও মৌলভীবাজারে ১ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৬০২ জন। এর মধ্যে সিলেটে ৪০২৮ সুনামগঞ্জে ১৬০০, হবিগঞ্জে ১০০০ ও মৌলভীবাজারে ৯৭৪ জন।
অপরদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা কেড়ে নিয়েছে আরো দুইজনের প্রাণ। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা ১৮৭। এর মধ্য সিলেটে ১৩৫, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ২০ জন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

