বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্ম বার্ষিকীতে জেলা মহিলা অধিদপ্তরের সেলাই মেশিন বিতরণ
সিলেট জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে দরিদ্র ও অতিদরিদ্র ১২ জন নারী এবং কিশোরীদের মধ্যে ১২টি সেলাই মেশিন ও ৪ জনকে বিকাশের মাধ্যমে ২০০০ টাকা প্রদান করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) সূচনা প্রকল্প, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সাথে যোগাযোগের মাধ্যমে, সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের নীলগাও গ্রামের কিশোরী মোছাঃ ফরিদা বেগমকে একটি সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, জেলা মহিলা বিষয়ক উপ পরিচালক শাহীনা আক্তার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূচনা প্রকল্পের উপজেলা সমম্বয়কারী মোঃ ছাদিকুর রহমান, জিসিডিও হেলেন সরকার প্রমূখ।
Related News
দক্ষিণ সুরমা মেডিসিন ব্যবসায়ী ঐক্য পরিষদের জরুরী প্রতিবাদ সভা
ফার্মেসি ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি মূলক তথ্য ছড়ানোর প্রতিবাদে এক প্রতিবাদ সভাRead More
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, নারী শিক্ষার প্রসারRead More

