শাবিপ্রবির ল্যাবে আরোও ৩৩ জনের করোনা শনাক্ত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে করোনায় আক্রান্ত আরো ৩৩ জনকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) নমুনা পরীক্ষায় তাদেরকে চিহ্নিত করা হয়। শনাক্ত কৃতরা সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দা।
জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শাবির ল্যাবে ২১৫টি নমুনা গ্রহণ করে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৩ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এদের মধ্যে সিলেটের ২২ জন ও সুনামগঞ্জের ১১ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩৯ জন।
উল্লেখ্য সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩৪৫ জন রোগী রয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১২৬০ জন, মৌলভীবাজারে ৮১৭ জন ও হবিগঞ্জ জেলায় ১০১৭ জন রোগী আছেন।
Related News
মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীক পেয়েছেন
সিলেটের ঐতিহ্যবাহী মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীকRead More
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করলেন, শাহ মুনিম
বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণRead More

