সিলেট শহরতলীর চাতলে আসছেন মাওলানা মিজানুর রহমান আজহারী
সিলেট সদর উপজেলার ‘প্রোজ্জ্বল ইসলামী যুব সংঘ, মৌলাটিকর’-এর উদ্যোগে ২ দিনব্যাপী ৮ম তাফসীরুল ক্বোরআন মাহফিল-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাতল বাজার সংলগ্ন মাঠে আগামী ১৬ ও ১৭ জানুয়ারি, বৃহস্পতি ও শুক্রবার প্রতিদিন বেলা ২টা থেকে মধ্যরাত পর্যন্ত মাহফিল চলবে।
এতে বয়ান পেশ করবেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। এছাড়া থাকবেন- মাওলানা আব্দুল মতিন চৌধুরী,শাহবাগী ও হাফিজ মীর্জা মুহাম্মদ ইয়াসীন আরাফাত, ঢাকা।
উক্ত তাফসীরুল ক্বোরআন মাহফিলে সর্বসাধারণের দোয়া , সহযোগিতা এবং বেশি বেশি প্রচার আশা করেন এলাকাবাসী এবং প্রোজ্জলের সদস্যরা। আপনাদের শেয়ার এবং সার্বিক সহযোগিতাই পারে উক্ত মাহফিলকে সফল করতে। মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন- প্রোজ্জ্বল ইসলামী যুব সংঘের নেতৃবৃন্দ।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

