প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে শামসুল ইসলাম টুনু মিয়ার অভিনন্দন
বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, ৯ম বারের মত আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দিন রাত কাজ করে যাচ্ছেন তিনি। তার দক্ষ নেতৃত্বে আওয়ামী লীগ আজ গণমানুষের দলে পরিণত হয়েছে।
তার সহযোদ্ধা হিসেবে দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২১ তম কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের ২য় বারের মত সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে দেশ আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া।
তিনি ২১ তম কাউন্সিলে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে ও অভিনন্দন জানান।
Related News
টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টিএসএম ট্রাভেলসের উদ্যোগে টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের ব্যবস্থাপনায় অক্টোবর ও নভেম্বর মাসের উমরাহ কাফেলারRead More
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায়Read More

