এস এসসি পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বসার স্থান করে দিয়ে প্রশংসিত হলো হাটখোলা ছাত্রলীগ
আজ এস এসসি পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হলো। ছেলে মেয়েদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা অভিভাবকদের বড় ধরনের একটি কাজ। ইচ্ছায়-অনিচ্ছায় এবং নানা ধরনের সমস্যা থেকে সন্তান্দেরকে মুক্ত রাখতে বা নিরাপদে তারা যাতে পরীক্ষা দিয়ে বাড়ী ফিরতে পারে সে জন্য একজন না একজন অভিভাবক সাথে আসেন। তারা দীর্ঘ সময় পরীক্ষা কেন্দ্রের আশ-পাশে কষ্ট করে হলেও ধৈর্য্য ধরে বসে থাকতে হয়। বিশেষ করে মহিলারা বেশি কষ্ট করে থাকেন। সে সময় খাবার পানী বা নাস্তার জন্য সমস্যায় পড়তে হয় তাদেরকে। এবং ঠিকমত বসার ও জায়গা পান না অনেকেই।
এসকল বিষয় বিবেচনায় নিয়ে অভিভাবকদের বসার স্থান ও তাদেরকে চা-পানীর ব্যবস্থা করে দিলো হাটখোলা ছাত্রলীগ।
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের শিবেরবাজার সংলগ্ন রাজারগাঁও উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের আশ-পাশে এ আয়োজন করেছেন তারা। আর এই আয়োজনের মূল উদ্যোক্তা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন। তার সাথে উপস্থিত ছিলেন ২নং হাটখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসের লিটু, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা শামীম আহমদ, হাটখোলা ইউনিয়ন ছাত্রলীগের ৫ নং ওয়ার্ডের সভাপতি মাহমুদুল করিম,ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সায়েম, সাকিব হাসান প্রমুখ। তাদের কাছ থেকে এধরনের সেবা পেয়ে অনেক অভিভাবক মনে করছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ একটি গুরুত্ব পুণ্য কাজ করেছে যা আসলেই প্রশংসার দাবীদার।
Related News
জাঙ্গাইল গ্রামে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন জাঙ্গাইল গ্রামের বাসিন্দা নিরীহ ফারুক আহমদ পাওনা টাকা চাইতে গিয়েRead More
দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহাপরিচালক ফারুক আহমেদ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ বলেছেন, “বর্তমান সরকার ব্যবসাবান্ধব এবং ব্যবসারRead More

