admin
সিলেটে বিশ্ব বেতার দিবস পালিত
বিশ্ব বেতার দিবস উপলক্ষে সারা বিশ্বের ন্যায় অত্যন্ত জাকঝমকপূর্ণভাবে সিলেটেও বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। বেতার ও বৈচিত্র্য প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। ১৩ ফেব্রæয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় মিরের ময়দানস্থ বেতার ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী পূর্ব সমাবেশে কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলম এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক পবিত্র কুমার দাশের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না, একুশে পদক প্রাপ্ত সঙ্গীত শিল্পী সুষমা দাস। শুরুতে স্বাগতRead More
শিমূলকান্দি মাদরাসার ৪শ শিক্ষার্থীদের পোষাক দিলো হাছমত ফাউন্ডেশন
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনর ইউনিয়নের অজোপাড়া গায়ের দরিদ্র এলাকায় অবস্থিত শিমূলকান্দি মাদরাসার ৪শ ছাত্র-ছাত্রীদের মধ্যে পোষাক বিতরণ করলো হাছমত ফাউন্ডেশন ইউকে। ১২ ফেব্রুয়ারী বুধবার দুপুরে সিলেটস্থ ব্রাহ্মণ বাড়ীয়া জেলা সমিতির উদ্যোগে শিমূলকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি বেলাল আহমদের সভাপতিত্বে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাছমত ফাউন্ডেশন ইউকের সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটস্থ ব্রাহ্মণ বাড়ীয়া জেলা সমিতির সভাপতি হাজী এম এ আওয়াল, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ মিয়া, সহ-সভাপতি ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ত্রাণ ও পুনর্বাসনRead More
লোককাহিনী আখ্যানে মঞ্চায়ন হলো পানিবালা
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট মহান ভাষা আন্দোলনের মাসে একুশের আলোকে নাট্য প্রদর্শনীর দীর্ঘতম আয়োজনের ১০ম দিন ছিল সোমবার। ‘একুশে মিছিল, একুশে হাঁটা, একুশ মানে না পথের কাঁটা’ এই স্লোগানে ১০ম দিনের পরিবেশনায় ছিল লোককাহিনী আখ্যানে ‘পানিবালা’। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ইয়াকুব আলী ও বিধান সিংহ। সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চে নাটকটি মঞ্চায়ন করে থিয়েটার মুরারিচাঁদ। নাটক মঞ্চায়ন শেষে নাট্যদলের হাতে ফুল ও স্মারক তুলে দেন বীর মুক্তিযোদ্ধা নাট্যজন ভবতোষ রায় বর্মন রানা ও নাট্যজন সুনির্মল কুমার দেব মীন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন,Read More
আরফিন টিলায় পাথর উত্তোলন নিষিদ্ধ
কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) হাইকোর্টের এক আদেশে এই পাথর উত্তোলন নিষিদ্ধ করা হল। এ জন্য শাহ আরেফিন টিলা ও বাজার এলাকায় মাইকিং করেছে প্রশাসন। এ সময় শাহ আরেফিন টিলা এলাকায় অভিযানও পরিচালনা করা হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য এর নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য্য বলেন, ‘আদালতের আদেশের প্রেক্ষিতে আজ শাহ আরেফিন টিলায় অভিযান চালানো হয়েছে। আগেই শ্রমিকদের উচ্ছেদ করায় এই টিলা এখন জনমানবহীন। তবে শ্রমিকরা চলে যাওয়ার পর তাদের বসবাসের কিছু তাবুRead More
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে সুরমা অঞ্চলে চ্যাম্পিয়ন সিলেট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা প্রদর্শন পূর্বক ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’ এর সুরমা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা ফুটবল দল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিলেট জেলা ফুটবল দল বনাম নরসিংদী জেলা ফুটবল দলের মধ্যকার চূড়ান্ত পর্বের খেলা (হোম এন্ড এ্যাওয়ে) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সিলেট জেলা ফুটবল দল ৫-২ গোলে নরসিংদী জেলা ফুটবল দলকে পরাজিত করে সুরমা অঞ্চলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সিলেট দলের পক্ষে ১০নং জার্সিধারী খেলোয়াড় মো. জিল্লুর রহমান ৩টি এবং ৮নং জার্সিধারী খেলোয়াড় আবু বকর ও ২০ নংRead More
কুশিয়ারা নদীর তীর রক্ষায় ৫৭৪ কোটি টাকার প্রকল্প
হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রসমূহের সামনে কুশিয়ারা নদীর উভয় তীরের প্রতিরক্ষা নামের প্রকল্পের জন্য ৫৭৩ কোটি ৪৮ লাখ টাকার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেকের এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান পরিকল্পনা সচিব নুরুল আমিন। এছাড়া দুই হাজার ৪২২ কোটি ২৭ লাখ টাকার মোট নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় একনেক। এর মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে দুই হাজার ১০৮ কোটি ৪৫ লাখRead More
যুব ক্রিকেটের নতুন রাজা বাংলাদেশ
অনলাইন ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক চারটি শিরোপা জয়ী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো ইতিহাসে নাম লেখালো বাংলাদেশের যুবারা। ভারতের দেয়া ১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশ ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিয়ে ইতিহাস গড়লো আকবর বাহিনী। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের উড়ন্ত সূচনায় প্রথমবারের মতো কোন ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ। এ জয়ের ফলে বাঙালী জাতিকে এক সুউচ্চ পাহাড়ের চূড়ায় নিয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট। ১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৫০ রানের মাথায় প্রথম উইকেট হারায়Read More
বন্ধ থাকা ছাতকের কংক্রিট স্লিপার কারখানা চালুর আশ্বাস রেলপথ মন্ত্রীর
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সুনামগঞ্জের ছাতকে দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানাটি ফের চালুর আশ্বাস দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘দেশের একমাত্র কংকিট স্লিপার কারখানা ছাতক কংক্রিট স্লিপার কারখানা, তা আবার চালু করবো। ভোলাগঞ্জ রোপওয়ে আমরা পরিদর্শন করেছি, কিভাবে একে কাজে লাগানো যায় তা পরিকল্পা করা হচ্ছে।’ শনিবার দুপুরে ‘ছাতক স্লিপার কারখানা’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার প্রত্যেক জেলায় রেলপথ সম্প্রসারণ করছে, যতটুকু সম্ভব রেল যাতে আগামী দিনে অন্যতম একটা বাহন হিসেবে দেশের ১৬ কোটি জনগণের বন্ধু হিসেবেRead More
একুশের আলোকে নাট্য পদর্শনীর ৮ম দিন অতিবাহিত
‘একুশে মিছিল, একুশে হাঁটা, একুশ মানে না পথের কাঁটা’ এই স্লোগানে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকা শক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর ৮ম দিন ছিল শনিবার। সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হয় দর্পন থিয়েটার সিলেটের নাটক ‘হট্টমালার ওপারে’। ১৭দিন ব্যাপী এই নাট্য প্রদর্শনীতে অংশ নিচ্ছে সিলেটের ১৬টি নাট্যদল। নাট্যপ্রদর্শনী উপলক্ষ্যে সিলেটের নাট্যমোদী দর্শকের উপস্থিতি ও উৎসাহ এযাবতকালের সর্ববৃহৎ নাট্যপ্রদর্শনীকে প্রাণবন্ত করে তুলছে। হট্টমালার ওপারে নাটকটি রচনা করেছেন বাদল সরকার। নির্দেশনা দিয়েছেন এজাজ আলম। নাটক পুণঃনির্দেশনা দেন নাহিদ পারভেজ বাবু ও সুপিয় দেব শান্ত। নাট্যমোদীRead More
সানরাইজ স্কুলে পুরষ্কার বিতরণ
আওয়ামী লীগের কেন্দ্রিয় সদস্য, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা শিশুদের ভবিষ্যত গড়তে সহায়ক। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আগামীর তারকা লেখাপড়া করছে। তাদের সঠিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বিদ্যালয়ে শিশুদের পাঠানোর পাশাপাশি ঘরে ঘরে জ্ঞানের চর্চা করা উচিত। এক্ষেত্রে মা বাবা শিশুদের বয়স অনুযায়ী মুক্তিযুদ্ধেও গল্প বলতে পারেন। তাদের জাতির পিতার জীবনী শোনানো যেতে পারে। আগামী মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ সম্পর্কে ধারণা দিতে পারেন। এতে করে শিশুরা দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে। তাদের মধ্যে জাগ্রত থাকবে মুক্তিযুদ্ধের চেতনা। শিশুদের সালাম,Read More

