admin
সরকারের ন্যূনতম মানবতাবোধ থাকলে বেগম জিয়াকে মুক্তি দিবে: সিলেট বিএনপি
সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বেগম খালেদা জিয়ার প্রতি চরম অমানবিকতার পরিচয় দিচ্ছে। মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সরকারের অমানবিক আচরণ তাদের রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করার বহিঃপ্রকাশ। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি ও লুটপাটের মহোৎসব চলছে। দেশ থেকে প্রতিদিনই হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। শনিবার বিএনপির কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত নগরীর ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বক্তারা আরো বলেন, দুই কোটি টাকারRead More
সম্মিলিত নাট্য পরিষদের গুণীজন সম্মাননা প্রদান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, একটি দেশের সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের বিবেকবোধকে জাগ্রত করা যায়। দেশের উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডের প্রচার ও প্রসারে এবং আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা সৃষ্টিতে সরকার আন্তরিক। তিনি আরও বলেন, নাট্যান্দোলনের মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সকল অপকর্মের বিরুদ্ধে দেশ ও সমাজকে জাগ্রত করা যায়। তিনি চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার বাস্তবায়নে অবদান রাখা সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানান এবং সম্মিলিত নাট্য পরিষদকে এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। ১৫ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের আলোকের নাট্য পদর্শনীর ১৫তম দিনেRead More
আত্মনির্ভরশীল জাতি হয়ে গড়ে উঠতে শিক্ষার বিকল্প নেই: ড. এ. কে. আব্দুল মোমেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, শেখ হাসিনার সরকারের সাফল্যের তালিকায় শীর্ষে নিঃসন্দেহে শিক্ষা। বিগত যেকোনো সময়ের তুলনায় শিক্ষাবিস্তারে অসামান্য সাফল্য দেখিয়েছে বর্তমান সরকার। শিক্ষার আলোয় এখন আলোকিত পুরো বাংলাদেশ। তিনি বলেন, আত্মনির্ভরশীল জাতি হয়ে গড়ে উঠতে শিক্ষার বিকল্প নেই। স্কুল ও মাদ্রাসায় সকল ধরণের শিক্ষার্থীদের বিনামূল্যে যথাসময়ে বই পৌঁছে দিয়ে দেশবাসীকে বিস্মিত করেছে বর্তমান সরকার। এই অভূতপূর্ব সফলতা সমগ্র জাতির কাছে প্রশংসিত হয়েছে এবং বিশ্ব সমাজে পেয়েছে স্বীকৃতি ও মর্যাদা। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই, দেশকে বিশ্বেরRead More
ধুপাগুল গোধূলী সমাজকল্যাণ সংস্থার ২য় মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নজরুল এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ধুপাগুলস্থ গোধূলী সমাজকল্যাণ সংস্থার ২য় মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ১৪ ফেব্রুয়ারী শুক্রবার রাতে নজরুল এন্টারপ্রাইজ ও মামু ভাগ্না একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধুপাগুল নজরুল এন্টারপ্রাইজ। উভয় টিমের ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। ধুপাগুলস্থ গোধূলী সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সহ সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও গৌধূলী সমাজকল্যাণ সংস্থার সাবেক সাধারন সম্পাদক মুক্তার হুসেন এবং সদস্য দুলাল হুসেন দুলুরRead More
হাওরে বাঁধ নির্মাণকাজ নিয়ে শঙ্কা কাটছে না
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফসল রক্ষা বাঁধের ২৬ প্রকল্প পরিদর্শন করে কাজের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওরের ফসল রক্ষা বাঁধ সংস্কার ও তদারক কমিটির সভাপতি মাহফুজুল আলম। এদিকে, ধরমপাশার চারটি হাওর পানি উন্নয়ন বোর্ডের আওতায় এনে দ্রুত বাঁধের কাজ শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। জগন্নাথপুর উপজেলায় এবার ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, এবার ৪২ দশমিক ৩১ কিলোমিটার বাঁধের কাজ হচ্ছে। এ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে তিন কোটিRead More
ভালোবাসার দিনেও ভালোবাসাবঞ্চিত
মোহাম্মদ ছাব্বিরের বয়স ১০ কি ১১। মা-বাবা নেই। বড় হয়েছে কখনো টঙ্গী, কখনো এয়ারপোর্ট, কখনো–বা কমলাপুর রেলস্টেশনে থেকে, খেয়ে না খেয়ে। এই বয়সে তার স্কুলে যাওয়ার কথা, মা-বাবার আদর বা ভালোবাসার ছায়াতলে থেকে খেলে বেড়ানোর কথা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সে এখন রেলস্টেশনের হকার। জীবন চলে পানি বেচে। একই দশা ১১ বছর বয়সী মো. বিজয়ের। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। চার ভাইবোনের সংসারে সে–ই সবার বড়। বাবা ভ্যানগাড়ির চালক। একা সংসার চালাতে পারেন না। সংসারের হাল ধরতে সাত বছর বয়সেই তাকে পাঠানো হয় রাজধানীতে। এরপর ঠাঁই হয় জয়দেবপুর রেলস্টেশনে। সেখানেই থাকছেRead More
দুর্নীতির দায়ে স্থায়ী ভাবে বরখাস্তকৃত অধ্যক্ষ আবার পুনর্বহাল, এলাকায় উত্তেজনা
সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ দুর্নীতির দায়ে স্থায়ী ভাবে বরখাস্ত হয়ে ফের ‘নিয়মবহির্ভূতভাবে’ স্বপদে বহাল হলেন। কলেজের বর্তমান গভর্নিং বডির কতিপয় নেতৃবৃন্দকে ‘ম্যানেজ’ করে তিনি স্বপদে বহাল হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে দ্বন্দ্বের, সৃষ্টি হয়েছে দুই গ্রুপ। যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। জানা যায়, দেবেন্দ্র কুমার সিংহের ক্ষমতার দাপট ও অনিয়ম বেপরোয়া জীবন যাপন কলেজ কতৃপক্ষের নজরে আসে। তারপর পরিচালনা পরিষদ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে, তদন্তে একের পর এক বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।Read More
ভালোবাসা দিবসে ৩৬০ এর চার নাটক
আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি এখন বেশ আয়োজন করে পালিত হয়। প্রতিবছর ভালোবাসা দিবস উপলক্ষ্যে ভালোবাসার গল্প নিয়ে টিভিতে প্রচারিত হয়ে থাকে ভালোবাসা দিবসের নাটক। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছেনা। এবার ভালোবাসা দিবস উপলক্ষে ৩৬০ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে চারটি ভালোবাসার গল্পের নাটক। নাটকগুলো ভালোবাসা দিসের দিন তিনটি টিভি চ্যানেলে প্রচার হবে। নাটকগুলো হচ্ছে ইমরাউল রাফাতের ‘তোমার প্রেমে পাগল’। সাবিলা নূর ও জোবান অভিনীত নাটকটি ১৩ ফেব্রুয়ারি রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে দীপ্ত টিভিতে। মো. মেহেদি হাসান জনি পরিচালিত অপূর্ব ও তানজিনRead More
সিলেটে ফুলেল শুভেচ্ছায় সিক্ত শাকিব
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড় তানজিম হাসান সাকিবকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বরণ করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সাকিবকে বহনকারী বিমানবন্দর এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই খেলোয়াড়কে ফুল দিয়ে বরণ করে নেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ একাংশ) আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস। পরে অশ্রুসিক্ত চোখে ফুলের মালা দিয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বজয়ী এ সদস্যকে বরণ করে নেন সাকিবের বাব-মা। পরে একে একে স্বজনদের ফুলেল ভালোবাসায় সিক্ত হন তানজিম হাসান সাকিব।Read More
সদর উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য ‘দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন বলেছেন, জনসচেতনতার অভাবে সাগর পথে পাড়ি দিতে গিয়ে প্রাণ দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। সরকারের বৈধ এজেন্সির মাধ্যমে না গিয়ে অসাধু দালালদের খপ্পড়ে পড়ে অবৈধ পথ বেছে নেওয়ায় দুর্ভাগ্যজনকভাবে অনেকে প্রাণ দিচ্ছেন আবার অনেকে ভিনদেশের কারাগারে বন্দি হচ্ছেন। এমন পথ বেছে না নিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দক্ষতা অর্জন করে বৈধ পথে প্রবাসে গমণের জন্য তিনি সকলের প্রতি আহŸান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থানের জন্য ‘দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘মুজিব বর্ষের আহŸান,Read More

