admin
বাংলাদেশের করোনা পরিস্থিতি দেখে হতাশ চীনা বিশেষজ্ঞরা
করোনাকালে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন সফররত চীনের বিশেষজ্ঞ দল। তারা বলছেন, করোনার মতো ছোঁয়াচে ভাইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা খুবই কম। নমুনা পরীক্ষাও কম। তবে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক কম সত্ত্বেও তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছে চীনা প্রিতিনিধি দলটি। রোববার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সাথে এক ভার্চুয়াল আলোচনায় তারা এসব কথা বলেন। সোমবার দেশে ফিরে যাবে বিশেষজ্ঞ দলটি। করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতার লক্ষে গত ৮ই জুন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢাকায় আসে। ডা. লি ওয়েনশিউর নেতৃত্বাধীন প্রতিনিধি দলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধিRead More
সিলেটে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত
সিলেট অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়। রোববার (২১ জুন) বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। জানা গেছে, ভারতে উৎপত্তি হওয়া ভূমিকম্পের প্রভাবে সিলেট অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয়। এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল পার্শ্ববর্তী দেশ ভারতের মিজরাম এলাকায়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৫ দশমিক ১।
করোনার মধ্যেও উন্নয়নের ধারা বজায় রাখতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার করোনা ভাইরাসের মধ্যেও উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারপরেও অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে, ধারবাহিকতটা বজায় রেখে উন্নয়নের মূল গতিটা ধরে রাখার। যে কারণে আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির (একনেক) নিয়মিত সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন। শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভার সঙ্গে সংযুক্ত হন। প্রধানমন্ত্রী এবং একনেকেরRead More
দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৩৫৩১, মৃত্যু ৩৯ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৯ জন। মোট করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৩০৬ জনের। এপর্যন্ত মারা গেছেন ১ হাজার ৪৬৪ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোববার (২১ জুন) এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন। গতকাল শনিবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ২৪০ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৭ জন। ব্রিফিংয়েরRead More
কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলিতে এক বাংলাদেশির প্রাণ গেলো
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাস (২৬)-এর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। বাবুল উপজেলার শাতাল শান্তিবাজার গ্রামের মৃত গোলাপ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ইন্দ্র বিশ্বাস (২২) নামে আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি একই উপজেলার প্রেমপাড়া গ্রামের নরেন্দ্র বিশ্বাসের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটিলিয়ান সূত্রে জানা যায়, এই ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির আওতাধীন বর্ধন খাল গ্রাম দিয়ে ৫/৬ জন বাংলাদেশি শনিবার দুপুরে ভারতের অভ্যন্তরে ঢুকেRead More
সিলেটে একদিনে আরও ৩৬ জনের করোনা শনাক্ত
সিলেটে একদিনে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২০ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩২ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনিবার মাত্র ৪ জনের করোনা শনাক্ত হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হসাপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩২ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদিন ১৭৮ টি নমুনা ল্যাব কর্তৃপক্ষ সংগ্রহ করে বলে জান যায়। ওসমানীর ল্যাবে নতুন শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যেRead More
‘করোনা নিয়ন্ত্রণে এলেই এইচএসসি পরীক্ষা’
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২০ জুন) বিকেলে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা-ভর্তি এক বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে জড়িত বিশাল সংখ্যক মানুষের স্বাস্থ্যকে তো আমরা ঝুঁকির মুখে ফেলতে পারি না। কাজেই এ মুহূর্তে কোনোভাবেই আমরা বলতে পারছি না যে এইচএসসি পরীক্ষা কবে নাগাদ নেওয়া সম্ভব। যখন আমাদের এ পরীক্ষা নেওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিবিহীন পরিবেশ তৈরি হবে, আমরা তখনই কেবল পরীক্ষাটি নিতে পারব। এসএসসি পরীক্ষায়Read More
ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়া অপু করোনায় আক্রান্ত
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন জাতীয় দলের তারকা স্পিনার নাজমুল ইসলাম অপু। সরকারি ছুটিতে কাজ হারিয়ে বিপদে পড়ে যাওয়া শ্রমজীবী মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন এই ক্রিকেটার। তার নিজ হাতে খাবার প্যাকেট করার দৃশ্য সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছিল। সেই নাজমুল ইসলাম অপু এবার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’ বাংলাদেশের ক্রিকেটে ‘নাগিন নাচ’ এর জন্য বিখ্যাত হয়ে আছেন অপু। যদিওRead More
মাশরাফির করোনা পজিটিভ
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পরিবার এই খবর নিশ্চিত করেছে। বৃহস্পতিবার রাত থেকে শরীরে জ্বর অনুভব করেন নড়াইল-২ আসনের সাংসদ সদস্য মাশরাফি। নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন জানান এরপর কোভিড-১৯ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা এবং সেই নমুনার ফল আজ পজিটিভ আসে। দেশের জনপ্রিয় ক্রিকেটারদের একজন ও দেশ সেরা এই পেসার বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। চিকিৎসক জানিয়েছে, শারীরিকভাবে সুস্থ আছেন মাশরাফি। দেশে প্রথম হাই-প্রোফাইল ক্রিকেটারদের মধ্যে করোনা আক্রান্তদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হলেন মাশরাফির। বর্তমানে বাংলাদেশে একRead More
মারা গেলেন সাংবাদিক কামাল লোহানী
বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী আর নেই। আজ সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। কামাল লোহানীর ছেলে সাগর লোহানী গণমাধ্যমকে এ খবর জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কামাল লোহানী দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন। কামাল লোহানীর কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে শুক্রবার তার মেয়ে বন্যা লোহানী জানান। তিনি জানান, কামাল লোহানীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১৭ জুনRead More

