খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক আর নেই
নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার সকাল ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার (৩০ জুন) বিকালে শারীরিক অবস্থা খারাপ হলে হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে তাঁর শরীরে করোনাভাইরাস ছিল কি-না তা জানা যায়নি। এরপর বুধবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
Related News
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

