admin
মৌলভীবাজারে প্রশাসনের উদ্যোগ ‘স্মার্ট হাট’
করোনা মহামারির মাঝে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা। সংক্রমণ এড়াতে যখনই প্রশাসন জানাল সড়কে বা যত্রতত্র স্থানে হাট বসবে না। এই কথা শোনামাত্র খামারিদের মাথায় হাত। কারণ বছরের কাঙ্ক্ষিত সময়ে যদি ব্যবসা না করতে পারেন তাহলে সারা বছরেই কঠিন সময় কাটাতে হবে তাদের। দুশ্চিন্তায় সময় পার করছেন প্রান্তিক খামারিরা। কিন্তু তাদের বিষয়টি মাথায় রেখে সাধারণ মানুষের হাটে যাওয়া নিরুৎসাহিত করতে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া ঘরে বসেই কোরবানির পশু ক্রয় করার কথা মাথায় রেখে এবং স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারRead More
শাবিপ্রবির ল্যাবে আরোও ৩৩ জনের করোনা শনাক্ত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে করোনায় আক্রান্ত আরো ৩৩ জনকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) নমুনা পরীক্ষায় তাদেরকে চিহ্নিত করা হয়। শনাক্ত কৃতরা সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দা। জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শাবির ল্যাবে ২১৫টি নমুনা গ্রহণ করে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৩ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এদের মধ্যে সিলেটের ২২ জন ও সুনামগঞ্জের ১১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩৯ জন। উল্লেখ্য সিলেটRead More
শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপন হত্যা মামলার আসামি কারাগারে
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি বাসস্ট্যান্ড থেকে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে বিভাগীয় ট্যাংক লরির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রিপন হত্যা মামলার পলাতক আসামি ওমর খইয়াম সাওগন ওরফে সেজুলকে (২৫) গ্রেফতার করেছে। সেজুল দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে। রিপন হত্যা মামলাটি দক্ষিণ সুরমায় থানায় হওয়ায় শুক্রবার (১৭ জুলাই) পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেনRead More
রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিনের ট্রায়াল হবে সৌদি আরবে
রাশিয়ান কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে সৌদি আরব। রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হতে পারে সৌদি আরবে। রাশিয়ান এই ভ্যাকসিন আবিষ্কারের পর মানব শরীরে পরীক্ষার প্রথম পর্যায়ে আশাব্যঞ্জক ফলাফল এসেছে। এই সপ্তাহে ১০০ জনের উপর ভ্যাকসিন পরীক্ষার দ্বিতীয় স্তরের ট্রায়াল চলছে। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিভ বলেছেন, এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে পারে আগামী আগস্ট মাস থেকে। তিনি আরো বলেন, আমরা শুধু সৌদি আরবে রাশিয়ান ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালগুলো তৃতীয় পর্যায়ে নেয়ার আলোচনাই করছি না, সৌদি আরব ইতোমধ্যে আমাদের ড্রাগRead More
এমাজউদ্দীন আহমদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত
রাজধানীর কাঁটাবন ঢাল সংলগ্ন বাজমে কাদেরিয়া জামে মসজিদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা অনুষ্ঠিত জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শুক্রবার ভোরে ইন্তেকাল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমাজউদ্দীন আহমদের মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন নয়া দিগন্তকে বলেন, তার বাবা ভোর পাঁচটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।Read More
ড. এমাজউদ্দীন আহমদের ইন্তেকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ আর নেই। তিনি শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। এমাজউদ্দীন আহমদের মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, ভোর পাঁচটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। বাদ জুমা রাজধানীর কাঁটাবনে মরহুমের বাসভবন সংলগ্ন বাজমে কাদেরিয়া মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের স্ত্রীর পাশে সমাহিত করা হবে এই রাষ্ট্রবিজ্ঞানীকে। এমাজউদ্দীন আহমদ ১৯৩৩Read More
দেশে করোনায় আরো ৫১ জনের মৃত্যু
দেশে করোনাভাইরাসে আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৫৪৭ জন। আজ শুক্রবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৮১টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৬০টি। শনাক্তের হার ২২.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২Read More
সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত আরোও ১২৮ জন
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৩৮ জন। এই নিয়ে সিলেট বিভাগে সুস্থ হলেন প্রায় ২ হাজার ৫০০। আর বিভাগে এ রোগে একই সময় ৩ জনের মৃত্যু হয়ে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিলেট বিভাগে শনাক্ত ১০০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৫৩ জন ও সুনামগঞ্জ জেলার ২৯ জন। হবিগঞ্জ জেলার ৮ জন শনাক্তের রিপোর্টRead More
জনয়গণের দাবীর প্রেক্ষিতে আলিয়া মাঠে হচ্ছে না কোরবানির পশুর হাট
বিভিন্ন ইসলামী সংগঠন, আইনজীবী, পুলিশ প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিলেট সিটি কর্পোরেশন। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে প্রথমে নগরীতে তিনটি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিলেও এখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দুটি হাট বসানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র আরিফ বলেন- জনস্বার্থে আলিয়া মাঠে পশুর হাটের বিকল্প চিন্তা করেছিল সিসিক। কিন্তু পরবর্তীতে এর বিপক্ষে দাবি উঠায় আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তবে এমসি কলেজেরRead More
মুখোমুখি একে অপরের সম্পর্কে যা বললেন আরিফ-সাবরিনা
চিকিৎসক হলেও দেশব্যাপী এখন তাদের পরিচয় প্রতারক দম্পত্তি হিসেবে। তাদের প্রতিষ্ঠিত জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে করোনার নমুনা জালিয়াতির মামলায় হয়েছে। সেই সূত্রেই আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী ডা. সাবরিনা এখন রিমান্ডে রয়েছেন। বুধবার রাতে তাদের মুখোমুখি করা হলে অপকর্মের জন্য দোষ একে অন্যের ওপর দিয়েছেন। জেকেজির করোনা রিপোর্ট জালিয়াতির ঘটনা তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে সাবরিনা দাবি করেন, জেকেজি ও ওভাল গ্রুপের অনেকেই এই অপকর্মের সাথে যুক্ত। আরিফ চৌধুরীর এই কর্মকাণ্ড এবং ব্যক্তিগত হয়রানির কারণে তিনি তাকে ডিভোর্সও দিয়েছেন। তবে আরিফ বলেছেন, সাবরিনার কারণেRead More

