admin
সিলেট বিমানবন্দর-বাদাঘাট-তেমুখি সড়ক পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, আগামী ২-৩ মাসের মধ্যে প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে
সিলেটের বহুল আলোচিত বিমানবন্দর- বাদাঘাট – তেমুখি সড়ক পরিদর্শন করলেন সড়ক ও মহাসড়ক বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শনিবার (৮আগষ্ট) দুপুরে ঢাকা থেকে সিলেটে এসে পৌছেই প্রতিনিধি দলের সদস্যরা সিলেট বিমানবন্দর থেকে বাদাঘাট হয়ে তেমুখি পয়েন্ট পর্যন্ত বিভিন্নস্হানে দাঁড়িয়ে তারা পুরো সড়কের রুপরেখা পর্যবেক্ষণ করেন। এসময় সিলেট সড়ক বিভাগ কর্তৃক তৈরীকরা প্রস্তাবিত সড়কের নকশা(ম্যাপ) এ ত্রুটিপূর্ন থাকায় চরম অসন্তোষ প্রকাশ করে প্রতিনিধি দলের প্রধান, তিনি দ্রুত সময়ের মধ্যে অভিজ্ঞ সার্ভেয়ার দল নিয়োগ করার মাধ্যমে ডিজিটাল সার্ভে (টিবিএম) দিয়ে সংশোধিত ম্যাপ তৈরী করতে সওজ সিলেট অফিসকে নির্দেশ প্রধান করেন,একই সঙ্গে সিলেটRead More
বঙ্গবন্ধুর খুনিরদের মধ্যে পলাতক ৩ জন খুনির অনুসন্ধানে প্রবাসীদেরে সহযোগীতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুর খুনিরদের মধ্যে পলাতক ৩ জন খুনির অনুসন্ধানে প্রবাসীদেরে কাছে সহযোগীতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শনিবার (৮ আগস্ট) সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। এসময় তিনি মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেন। ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর পাঁচ জন পলাতক খুনির মধ্যে ২ জনের অবস্থান আমরা জানি; একজন যুক্তরাষ্ট্রে এবং একজন কানাডায় অবস্থান করছে। তাদের ফেরত আনার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশিষ্ট ৩ জন খুনির অবস্থান আমরা এখনও জানি না। তাদের অনুসন্ধান করার জন্য ইতোমধ্যে বাংলাদেশের সকল বৈদেশিক মিশনকে নির্দেশRead More
বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা এবং রাজনীতির অনুপ্রেরণার হাতিয়ার। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালির দীর্ঘ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে শুধু বাঙালির জাতির পিতা হননি, তিনি হয়ে উঠেছিলেন বিশ্ববরেন্য রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী ও বাঙালির মুক্তিসংগ্রামের সহযোদ্ধা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ শনিবার হযরত শাহজালাল (র) এর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলRead More
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকীতে সিলেট মহানগর আওয়ামীলীগের মিলাদ ও দোয়া মাহফিল
সিলেট মহানগর আওয়ামীলীগের উদ্যোগে সিলেট কালেক্টরেট মসজিদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকলের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, এডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, এডভোকেট শামসুল ইসলাম, আব্দুর রহমান জামিল, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, মো. জুবের খান, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, নজমুল ইসলাম ইয়াহিয়া, জামাল আহমেদ চৌধুরী, আব্দুস সোবহান, জাফরRead More
দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২,৬১১
দেশে করোনাভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৬১১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ৩৬৫ জন। আজ শনিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫২৯টি এবং পরীক্ষা করা হয়েছে পূর্বের মিলে ১১ হাজার ৭৩৭টি। শনাক্তের হার ২২.২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থRead More
বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী আজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ বছরের প্রতিপাদ্য ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালRead More
কান্দিগাঁও হাটখোলা জালালাবাদ ও মোগলগাঁও ইউনিয়নে সিলেট জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সিলেট জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার কান্দিগাঁও, হাটখোলা, জালালাবাদ ও মোগলগাঁও ইউনিয়নে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষের মদ্যে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পৃথক পৃথক ভাবে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সুজাত আলী রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহানুর, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এডভোকেট নূরে আলম সিরাজী, হাটখোলা ইউনিয়ন আওয়ামীRead More
লন্ডন-সিলেট রুটে সোমবার বিমানের সরাসরি ফ্লাইট আবার চালু হচ্ছে
লন্ডন-সিলেট-ঢাকা রুটে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ফের চালু হচ্ছে। উক্ত বিমানের ফ্লাইট লন্ডন থেকে রওয়ানা দিয়ে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে একই ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে। মঙ্গলবার (৪ আগস্ট) বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। এদিকে সিলেটে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণের বিষয়ে আনুষাঙ্গিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ওসমানী বিমানবন্দরকে সকল ধরণের ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়েছে। জানা গেছে, সোমবার লন্ডন থেকে সরাসরি ফ্লাইট সিলেটে আসবে। যেRead More
চৌহাট্টা পয়েন্টে দুই দিনের আলোচিত অভিযান শেষ মিললো ‘গ্রাইন্ডিং মেশিন’
দুই দিনের আলোচিত অভিযান শেষ হয়েছে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে। একটি মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু দেখে কাল সন্ধ্যার পর থেকে শুরু হয়েছিল উদ্ধার অভিযান। আজ বৃহস্পতিবার বিকালে সেই অভিযান শেষ হয়েছে। সে অভিযানের ফলাফল একটি ‘গ্রাইন্ডিং মেশিন’। অভিযান শেষে বিকাল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মোটরসাইকেলে থাকা বস্তুটি কোনো বোমা ছিল না, ছিল গ্রাইন্ডিং মেশিন এটা টাইলস বা রড কাটার যন্ত্র। সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা ও বিস্ফোরক বিশেষজ্ঞ লে. কর্ণেল রাহাত বলেন, ‘আপনারা জানেন, গতকাল সন্ধ্যার সময় একজন পুলিশ সদস্যের মোটরসাইকেলে একটি অবজেক্ট, একটা সাসপেক্ট (সন্দেহজনক বস্তু)Read More
ক্ষোভে ফুঁসছে বৈরুতবাসী, কাঁদছে আর চিৎকার করছে
লেবাননের রাজধানী বৈরুতে গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের জন্য সরকারের অবহেলাকে দায়ী করছে সাধারণ মানুষ। এর মধ্যেই দেশটির বন্দরের কয়েকজন কর্মকর্তাকে গৃহবন্দি করা হয়েছে। ঘটনার তদন্ত চলাকালে তাদের গৃহবন্দি করা হলো। ‘বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে, মানুষ এখন উদভ্রান্ত ও ক্লান্ত’, বিবিসিকে বলছিলেন চলচ্চিত্রকার জুড চেহাব। বৈরুত কাঁপানো সেই বিস্ফোরণে এখনো পর্যন্ত ১৩৫ জন নিহত এবং আহত হয়েছেন আরো চার হাজারেরও বেশি মানুষ। এই ঘটনার পর লেবাননে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে বিস্ফোরণের জন্য সরকারকে দায়ী করে এর বিচার চাচ্ছে বৈরুতবাসী। বৈরুতের অধিবাসী চাদিয়া এলউচি এই মুহূর্তেRead More

