Main Menu

admin

 

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জানান, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের জরুরী মেরামত ও সংরক্ষণ এবং ১১ কেভি শিবগঞ্জ ফিডারের ‘রাইট অব ওয়ে’ পরিষ্কারকরণ কাজের জন্য শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বোরহান উদ্দিন ফিডারের আওতাভুক্ত কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজারRead More


করোনায় সিসিকের কর আদায়কর্মী মিজানের মুত্যৃ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর আদায় শাখার আদায়কারী সৈয়দ মিজান আহমদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১টায় সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। সৈয়দ মিজান আহমদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে গেলেও করোনা মহামারির কারণে চিকিৎসা নিতে পারেননি। দেশে ফিরে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার শরিরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়লে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তার শারিরিক অবস্থার অবনতি হয়Read More


গ্রেনেড হামলায় তখনকার ক্ষমতাসীনরা ‘সরাসরি জড়িত ছিল’: শেখ হাসিনা

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট তাকে হত্যার জন্য গ্রেনেড হামলার ঘটনায় তখনকার ক্ষমতাসীনরা ‘সরাসরি জড়িত ছিল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সেদিন সংসদে ওই ঘটনা নিয়ে আওয়ামী লীগকে কথা বলতেও ‘বাধা’ দেয়া হয়েছিল বলে মনে করেন তিনি। বর্বর সেই হামলায় নিহতদের স্মরণে শুক্রবার আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের আলোচনা সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। হামলার পর তখনকার ক্ষমতাসীনরা কীভাবে বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করেছিল, সে কথাও বলেন তিনি। শেখ হাসিনা বলেন, একটা দেশে এইRead More


২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সিলেট জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সিলেট সিলেট জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আওয়ামীলীগের কর্মসূচীর মধ্যে কালেক্টরেট মসজিদে বাদ জুম’আ মিলাদ শেষে শিরণী বিতরণ করা হয়। দোয়া মাহফিল শেষে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে বার বার হত্যার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধুর আদর্শের আলোকবর্তিক এখন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তাঁকে হত্যা করতেই ২১শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল। ১৫ই আগস্ট এবং ২১শে আগস্টে গ্রেনেড হামলা একইসূত্রে গাঁথা। যারা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকেRead More


করোনাকালে একজন মানুষও অনাহারে মরেনি: সিলেটে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অনেকেই বলেছিলো করোনার সময়ে দেশে হাজার হাজার মানুষ মরে যাবে। বলা হয়েছিলো রাস্তায় লাশ পড়ে থাকবে। কিন্তু বাস্তবতা হলো- একজন মানুষও অনাহারে মরেনি। করোনাভাইরাসে মৃত্যুর হার পৃথিবীতে যে কটি দেশে সবচেয়ে কম তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের দেশে করোনায় মৃত্যুর হার ১.২৫ থেকে ১.৩ শতাংশ। যা ভারত-পাকিস্তানের চেয়েও কম। করোনা সংকট শুরু হওয়ার পর গত সাড়ে পাঁচ মাসে প্রধানমন্ত্রী একদিনও বিশ্রাম নেননি। করোনা মোকাবেলায় তিনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তা অতুলনীয়। বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদেরRead More


বেতার জাতি গঠনে বিশেষ ভুমিকা রাখছে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বেতার বিনোদন ও নানা অনুষ্ঠানের মাধ্যমে জাতি গঠনে বিশেষ ভুমিকা রাখতে পারে। পরিস্কার পরিচ্ছন্নতা, পরিবেশের সুরক্ষায় মানুষকে সচেতন করে তুলতে পারে। মন্ত্রী বলেন পৃথিবীর তুলনায় বাংলাদেশে মানুষের মাথা পিছু জমির পরিমান অনেক কম, যত দিন যাচ্ছে বাংলাদেশের কৃষি জমির পরিমান তত কমছে, যত্রতত্রে অপরিকল্পিত ভাবে বাসা বাড়ি মিল কারখানা তৈরি করে কৃষি জমি নষ্ট করা হচ্ছে। এর বিরুদ্ধে কৃষি জমি সুরক্ষায় সরকার ইতোমধ্যে বিভিন্ন বিধি-বিধান তৈরি করেছে, এ ক্ষেত্রে মানুষদেরকে সচেতন করে তুলতে বাংলাদেশ বেতার বিশেষ ভুমিকা পালন করতে পারে। বৃহস্পতিবারRead More


সদর উপজেলার বাইশটিলায় মাছের পোনা অবমুক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট সিলেট সদর উপজেলায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।  আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় সদর উপজেলা মৎস্য অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইশটিলাস্থ জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ২০২০-২১ সালের অর্থবছরের রাজস্ব বাজেটের অর্থায়নে ও সিলেট সদর উপজেলার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়িত হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, সিলেটRead More


সাহেবের বাজারে রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক ও রিসোর্টের উদ্বোধন

মো. মতিউর রহমান: সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার সাহেবের বাজারে পাঠানগাঁওে অবস্থিত রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক ও রিসোর্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে পার্ক ও রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট ১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। প্রধান অতিথির বক্তব্যে ড. একে আব্দুল মোমেন এমপি বলেন, করোনা মহামারি কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ জনগণকে নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ দিয়ে যে ভাবে মানুষের পাশে ছিলেন। বাংলাদেশের ইতিয়াসে এটি বিরল থাকবে। এই প্রার্ক ও রিসোর্টের উত্তর উত্তরRead More


স্বপ্ন দেখাচ্ছে ‘আগামীর সিলেট’, সন্তুষ্ট পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য্যকে কাজে লাগিয়ে সিলেটের উন্নয়ন এগিয়ে নিতে হবে। এর জন্য আরো বেশি গবেষণা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন। বুধবার বিকেলে সিলেট সিটি করোপরেশনের সম্মেলন কক্ষে সিলেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি করা ‘আগামীর সিলেট’ নামক প্রকল্প’র উপস্থাপনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাল্টিমিডিয়ায় প্রকল্পটি দেখে সন্তুষ্টি প্রকাশ করে মন্ত্রী বলেন, আগামীর সিলেট আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। সিলেটকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে সাজাতে এই গবেষণা কাজে লাগবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সিলেট নগরীর পরিধি বৃদ্ধি প্রসঙ্গেRead More


ইউএনডিপি ও ইউকেএ আইডির বিরুদ্ধে সিডিসি সদস্যদের মানববন্ধন

সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের সিডিসি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ইউএনডিপি ও ইউকেএ আইডির (এনজিও সংস্থা)’র বিরুদ্ধে মানববন্ধন করেছে প্রতারিত সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) সাড়ে ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মূখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সিডিসি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ইউএনডিপি এন্ড ইউকেএ আইডি ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত যত ধরনের সুযোগ সুবিধা দিয়েছে তার কোনটিই তারা পাননি। বিশেষ করে করোনাকালীন সাহায্য সহযোগীতার কথা তারা উল্লেখ করেন। এসময় তারা আরও বলেন, এই সংস্থার নীতিমালায় উল্লখিত সন্তানদের জন্য শিক্ষা ভাতা, পুষ্টি ভাতা, ব্যবসা ভাতা, প্রশিক্ষণ ভাতাসহRead More