Main Menu

admin

 

আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কারণেই জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের স্বাধীনতার পতাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থান। সেজন্য তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেহেতু এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন এবং এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন, গণতন্ত্রকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিলেন, সেজন্যই আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার অবদানকে খাটো করে দেখানোর জন্যRead More


যেভাবে ৫১ দিন কাটে দিসা মনির

নারায়ণগঞ্জের একটি বিদ্যুৎ কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ নেয় ডেমরা মাতুয়াইল মাঝপাড়া এলাকার ইকবাল পন্ডিত। চাকরির সুবাদে ইকবাল শহরের নন্দী পাড়া এলাকায় যেতো একাই এলাকায় কোচিং সেন্টারে যেতো দিসা মনি। যাওয়া আসার পথে তাদের পরিচয় থেকে প্রেম। তবে ইকবালের সাথে দিসা মনির সেই প্রেম বেশি দিন টিকেনি। এরই মধ্যে দিসা মনি সম্পর্কে জোড়ায় বন্দর বুরন্ডি এলাকার অটো রিকশা চালক আবদুল্লাহর (বর্তমানে কারাগারে) সাথে প্রায়ই নদীতে নৌকা করে ঘুরতে যেতো দিসা মনি। নৌকার মাঝি খলিল (বর্তমানে কারাগারে) ছিল তাদের পূর্ব পরিচিত। তার নৌকা রিজার্ভ করে নদীতে ঘুরতো তারা। একসময় দিসা মনি ওRead More


চলে গেলেন ৪ নম্বর সেক্টরের কমান্ডার সি আর দত্ত

মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম আর নেই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা যায়, গত ২০ আগস্ট নিজ বাসভবনের বাথরুমে পড়ে যান সি আর দত্ত। এতে তার পা ভেঙে যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আজRead More


সাজা খেটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৫ হাজার প্রবাসী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সৌদি আরবের বিভিন্ন কারাগারে আটক ১৫ হাজারেরও বেশি প্রবাসী (নারী-পুরুষ) বাংলাদেশী শ্রমিক দেশে ফিরে এসেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী ডেস্কের সহকারী পরিচালক মো: ফখরুল আলমের তৈরি করা প্রতিবেদন থেকে পাওয়া গেছে এ তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত (পৌনে ৫ মাসেরও বেশি) সৌদি আরবে কারাভোগ শেষে আউটপাস নিয়ে দেশে ফিরে এসেছেন ১৫ হাজার ৩৮৯ জন শ্রমিক। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৯১ জন এবং নারী ১ হাজার ৫৯৩ জন। গতকাল সোমবার বিকেলে জনশক্তি প্রেরণেরRead More


সিলেটের দাড়িয়াপাড়ায় সিগারেট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিলেট নগরীর দাড়িয়াপাড়ার একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত ৮ টার দিকে সিগারেটের আগুন থেকে এ বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। সিলেট ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা যীশু তালাকদার জানান, দাঁড়িয়াপাড়ার মেঘনা বি/২১ নম্বর নুরন্নেছা ভবনে রাত ৮টার দিকে আগুন লাগে। বাসার মালিক মোঃ গৌসুল আলম। বাসাটি ভাড়া নিয়েছে নগরীর পাঁচভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সেখানে রেস্টুরেন্টের কর্মচারীরা থাকেন। যীশু তালাকদার বলেন, প্রাথমমিকভাবে জানা গেছে- সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই কর্মকর্তা আরও জানান, রাত ৮টা ১০ মিনিটে আমরা খবর পাই। খবর পেয়েই ফায়ারসার্ভিসের অগ্নিনির্বাপকRead More


আইডিয়াল গ্রীন সিলেট ইউ কে ও নুরানী এলাকাবাসীর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন

সবুজ বনায়ন ও পরিস্কার সিলেট নগরী গড়ার লক্ষ্যে আইডিয়াল গ্রীন সিলেট ইউ কে ও নুরানী এলাকাবাসীর যৌথ উদ্যোগে বিনামুল্য গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া নুরানী এলাকার বাসিন্দা সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ। এসময় উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশাসহ এলাকার গণ্যমান্য মুরব্বীয়ান ও যুবকবৃন্দ।


সদরে খন্দকার আব্দুল মোক্তাদিরের পক্ষ থেকে শিশু খাদ্য বিতরণ

বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আাব্দুল মোক্তাদির এর পক্ষ থেকে সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডে শিশু পুষ্টি খাদ্য বিতরণ করা হয়।  শনিবার (২২ আগস্ট)  টুকেরবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রায় ৩ শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য এনামুল হুসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সিলট সদর উপজেলা বিএনপির আহবায়ক ও মৎস্য জীবীদল সিলেট জেলার আহবায়ক এ.কে.এম তারেক কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলেরRead More


সিটি করর্পোরেশনের বর্ধিতকরনে টুকেরবাজার বাসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 সিলেট সিটি করর্পোরেশনের বর্ধিতকরন ৬নং টুকের বাজার ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের খুরুমখলা গ্রামকে নিয়ে সম্প্রতি ওয়ার্ড গঠনের দাবিতে গত  শুক্রবার ( ২১ আগস্ট) রাতে স্থানীয় পীরপুর এলাকায় টুকেরবাজার সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন টুকেরবাজার এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজী জালাল উদ্দিন। মতবিনিময় সভায় উম্মুক্ত আলোচনায় মতামত ব্যক্ত করা হয়। বক্তব্যে সিলেট সিটি করর্পোরেশনের পক্ষে এলাকার সর্বস্তরের মানুষ একমত পোষন করেন। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অধ্যাপক শফিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ.কে. তারেক কালাম, এডভোকেট ফারুক আহমদ,Read More


রাজারগাঁও মাখজানুল উলুম দারুল হাদীস মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

মানবিক সোসাইটি বাংলাদেশের পক্ষে শিবেরবাজারে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শোকাহত আগস্ট মাসে কর্মসূচি হিসেবে মানবিকবন্ধু আদম তমিজি হকের নির্দেশক্রমে সিলেট জেলার আওতাধীন সিলেট সদর উপজেলার পক্ষ থেকে শনিবার (২২ আগস্ট) রাজারগাঁও মাখজানুল উলুম দারুল হাদীস দ্বিপাক্ষিক মাদ্রাসার ৬০ জন এতিম শিশুদের মাঝে শুকনো খাবার বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কান্দিগাও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোশাহিদ আলী, জালালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণRead More


সিলেটে করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজারে ছুঁই ছুঁই করছে

 করোনা ভাইরাস (কোভিড১৯) সিলেটে শনাক্তের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই করছে। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৬৫ জনের।  গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ১২১ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৬১ জন, সুনামগঞ্জ জেলায় ২৫ জন এবং হবিগঞ্জ জেলায় ১১ ও মৌলভীবাজার জেলায় ২৪ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন সিলেট এবং একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৬৫ জন। এর মধ্যেRead More