Main Menu

admin

 

করোনার মধ্যেই শনিবার থেকে শুরু আইপিএল

বিশ্ব জুড়ে চলমান মহামারি করোনা ভাইরাসের মধ্যেই শনিবার সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ত্রয়োদশ আসর। গত ২৯ মার্চ ভারতের মাটিতে শুরু হওয়ার কথা ছিলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া এ টি-২০ টুর্নামেন্টের। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের দাপটে গেল মার্চ থেকেই বিশ্ব ক্রীড়াঙ্গন স্তব্ধ হয়ে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় ফুটবল-ক্রিকেট-টেনিসসহ সারাবিশ্বের ক্রীড়া ইভেন্টগুলো । যথা সময়ে শুরু হতে পারেনি আইপিএল। তবে শনিবার থেকে ভারতের বাইরে, সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে অর্থ সমৃদ্ধ এ টুর্নামেন্ট। ভারতের করোনার প্রকোপ বেশি থাকায়, মুরুর দেশে আইপিএল আয়োজনের সিদ্বান্ত নিয়েছেRead More


কাশিমপুর কারাগারে নিরাপত্তা বাড়াতে স্ট্রাইকিং ফোর্স গঠন

দেশের সব কারাগারের মতো গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা প্রশাসনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, কাশিমপুরের চারটি কারাগারেই স্ট্রাইকিং ফোর্স গঠন এবং সন্ত্রাসীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় আটক বন্দীদের গতিবিধি কঠোর নজরদারিতে রাখা হয়েছে। কারাগারের সীমানা প্রাচীর সুরক্ষিত এবং অ্যালার্ম সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেল সুপার রত্না রায়। তিনি বলেন, কারা প্রশাসন থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনার পর স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়। প্রত্যেক কারাগারের একজন জেলারকে প্রধান করে এ ফোর্স গঠন করা হয়েছে। ফোর্সের অন্য সদস্যরা হচ্ছেন- একজন ডেপুটি জেলার, একজন প্রধানRead More


আল্লামা আহমদ শফী আর নেই

হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফী আর নেই। আজ শুক্রবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে আনা হলে সেখানে ৬টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। এর আগে হাটহাজারি মাদরাসায় ছাত্রদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার রাতে মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে শারীরিক সমস্যার কারণে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল তিনটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। তার মৃত্যুতে কওমি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। দেশের কওমি মাদরাসাগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো এবং বড় মাদরাসাRead More


টুকেরবাজারের বড়গাঁও জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী কামাল উদ্দিনের ইন্তেকাল

সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের শেখ পাড়া নিবাসী বড়গাঁও জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী বিশিষ্ট মুরব্বী মোঃ কামাল উদ্দিন বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বৎসর। তিনি স্ত্রী, এক ছেলে, ৫ মেয়েসহ অসংখ আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) বাদ জুমআ বড়গাঁও জামে মসজিদ সংলগ্নে জানাজা শেষে পঞ্চায়িতি কবরস্থানে দাফন করা হয়েছে। নামাযে জানাজার পূর্বে মুসল্লিদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ ও বড়গাঁও জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী মোঃ আব্দুলRead More


সিলেটে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাড়ালো ২১১ জনে

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন। এরমধ্যে সিলেট জেলার ১৫৩ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজার জেলার ২১ জন। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১০০ জন সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৪৮ জন, সুনামগঞ্জ জেলার ১২ জন, হবিগঞ্জ জেলার ৫ জন এবং মৌলভীবাজার জেলার ৩৫ জন রয়েছেন। গত ২৭ এপ্রিল প্রথম রোগী সুস্থ হওয়ার পর শুক্রবার পর্যন্ত সিলেটRead More


কোভিড-১৯ প্রতিরোধের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অত্যন্ত দক্ষতার সাথে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অ্যানুয়াল পারফর্মেন্স এগ্রিমেন্ট (এপিএ)-২০২০ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, ‘অনেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমালোচনা করেন, কিন্তু দেশে এই প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকাতে মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে।’ প্রধানমন্ত্রী গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় সরকার প্রাথমিক কাজগুলো যথাযথ সময়ে সঠিকভাবে বাস্তবায়ন করায় কোভিড-১৯ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, ‘আপনাদের এটা মাথায় রাখতে হবে যেRead More


সিলেটে মহালয়া উদ্যাপিত

মহালয়া উদ্যাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৭ বাংলার উদ্যোগে অনুষ্ঠানামালা আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। তিনি দেবীপক্ষের সূচনায় মাকে আবাহন করেন এবং মহামারী দুর্যোগ থেকে রক্ষা পেতে মায়ের কাছে প্রার্থনা জানান। সকাল ৯টায় শ্রীমা সারদা সংঘের সেবাব্রতীদের পরিচালনায় সমবেত চণ্ডীপাঠ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথ। পরিষদের সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদারেরRead More


অরুণাচলের ৯০ হাজার বর্গ কিমি নিজেদের বলে দাবি করেছে চীন : রাজনাথ

চীনের সাথে ভারতের সীমান্ত সমস্যা মেটার কোনো সম্ভাবনাই এই মুহূর্তে দেখা যাচ্ছে না। অন্তত রাজ্যসভায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিবৃতি থেকে সেরকমই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যসভায় রাজনাথ সিং বলেন, অরুণাচল প্রদেশের প্রায় ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করেছে চীন। তিনি আরো বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অন্তত ৩৮ হাজার বর্গ কিমি এলাকা বেআইনিভাবে দখল করে রেখেছে চীন। পাশাপাশি ১৯৬৩ সালের সিনো-পাকিস্তান বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট অনুযায়ী পাকিস্তানশাসিত কাশ্মিরের ৫ হাজার ১৮০ বর্গ কিলোমিটার এলাকা চীনকে দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার রাজ্যসভায় লাদাখে চীন-ভারত উত্তেজনা প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, বিশ্বের কোনো শক্তিRead More


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ‘হাল্ট প্রাইজ’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘হাল্ট প্রাইজ ২০২০-২১’। ‘হাল্ট প্রাইজ’ এমন একটি সামাজিক সমস্যা সমাধানমূলক প্রতিযোগিতা যেখানে মূলত তরুণেরা তাদের মেধা-মনন ব্যবহার করে একটি অদ্বিতীয় ব্যবসায়িক পরিকল্পনা প্রদানের মাধ্যমে বর্তমান বিশ্বের যে কোন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত অন্তরায় থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে থাকে এবং এর ভিত্তিতেই প্রতিবছর প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি করা হয়ে থাকে যা বেকারত্বের হার কমিয়ে আনতে সহায়তা করে। এখানে প্রতি বছর একটি করে চ্যালেঞ্জ দেয়া হয়, যা টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রাকে উদ্দেশ্য করেই নেয়া হয়। প্রতি বছর পৃথিবীজুড়ে ১২১ টি দেশের প্রায় ১০ হাজারেরRead More


চুনারুঘাটে ভেজাল কীটনাশক বিক্রি প্রতিরোধে অভিযান

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নে অবৈধভাবে ভেজাল কীটনাশক বিক্রি প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন সরকার ও সহযোগী টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে লাইসেন্স ছাড়া মুদি দোকানে অবৈধভাবে কীটনাশক বিক্রির দায়ে গণেশপুর বাজারে ও পাইকপাড়া বাজারের আলাই মিয়ার দোকান থেকে প্রায় ১০ বস্তা সার, ১৮ কেজি ম্যাগনেশিয়াম ও ৪ কেজি বালাইনাশক জব্দ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা এই ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়কারী ব্যবসায়িদেরকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোরRead More