Main Menu

admin

 

ড. মির শাহ আলমকে নিয়ে শেষ বেলা গ্রন্থের ভালো লেখক সম্মাননা পেলেন সিলেটের শুক্লা চন্দ্র

বাংলাদেশ বেতারের পরিচালক ড. মির শাহ আলম এর অবসরে যাওয়া উপলক্ষে স্মৃতিচারণ মূলক গ্রন্থ শেষ বেলা’র বালো লেখা মূল্যায়নে সিলেট থেকে বিজয়ী শুক্লা রানী চন্দকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক ড. মির শাহ আলম, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল ইসলাম, উপ আঞ্চলিক পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপ আঞ্চলিক প্রকৌশলী আবুল হাছান মােহাম্মদ ফয়সল, সহকারি পরিচালক প্রদীপ চন্দ্র দাস, পবিত্র কুমার দাস, সাউথ এশিয়া রেডিও ক্লাবের (সার্ক) এর বাংলাদেশ এর চেয়ারম্যান ও শেষ বেলাRead More


করোনায় আরো ২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৪০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৭২ জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময় ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে এক হাজার ৫৪০ জন করোনায় পজেটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে সর্বমোট সংক্রমণ সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারিতে সংক্রমণের পর নতুন করে দুই হাজার ১৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মোটRead More


পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করলেন রেলমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নত দেশের স্বপ্ন দেখছেন, পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে তা পূরণ হবে। আমরা শুধু স্বপ্ন দেখছি না, তা বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। পদ্মা সেতুর সড়ক ও রেলপথ বাস্তবায়নের মধ্য দিয়ে শুধু দক্ষিণাঞ্চল নয়, বাংলাদেশের সার্বিক উন্নয়নে আসবে বৈপ্লবিক পরিবর্তন। উন্মুক্ত হবে আন্তর্জাতিক বাণিজ্যের পথ। বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেল সংযোগ প্রকল্পসহ সার্বিক কাজ পরিদর্শন শেষে রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এসব কথা বলেন। রেলমন্ত্রী আরো বলেন, আগামী বছরের মধ্যে সেতুর সিংহভাগ কাজ শেষ হয়ে যাবে এবং ২০২২ সালের মধ্যে নিশ্চিতভাবে সড়কপথসহ চালু হবে রেলপথ।Read More


মেধাবী সুমাইয়ার দৃষ্টি ফেরাতে সাহায্যের আবেদন

নিম্নবিত্ত পরিবারের মেধাবী সন্তান সুমাইয়া। সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ফুলতৈল গ্রামের সানু মিয়া ও রুবিনা বেগমের অন্ধের যষ্টি সুমাইয়ার কিছুদিন পূর্বে চোখে টিউমার ধরা পড়ে। ঢাকা চক্ষু জাতীয় ইনস্টিটিউট এন্ড হাসপাতালের ডাক্তাররা জানান সুমাইয়ার চোখে ২ টি অপারেশন করাতে হবে। ৫০ হাজার টাকা ব্যায়ে কিছুদিন আগে একটি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ২য় অপারেশনটি করতে প্রায় ৬০হাজার টাকার মতো ব্যয় হবে। কিন্তু চাকরীহীন বাবার পক্ষে এত টাকা ব্যয় করে মেয়ের অপারেশন করানো সম্ভব নয়। তাই একমাত্র মেয়ের জন্য বিত্তশালী মানুষের কাছে সাহায্যপ্রার্থী হয়েছেন সানু মিয়া। মেধাবী সুমাইয়ার চোখের অপারেশনেরRead More


২৪ ঘণ্টায় সিলেটে করোনা শনাক্ত ২৯, সুস্থ ৬১ জন

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৯ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৬১ জন। বৃহস্পতিবার এ ভাইরাসে কেউ মৃত্যুবরণ করেনি। গতকাল সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে সিলেট জেলার ২১, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ৪ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৪৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৭৩৪, সুনামগঞ্জে ২৩০৭, হবিগঞ্জে ১৭৩১ ও মৌলভীবাজার জেলায় ১৬৮০ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়েRead More


দেশে করোনায় আরো ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১১০৬

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ১০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৬৮০টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১০ হাজারRead More


সৌদিয়া এয়ারলাইন্স টিকিট বিক্রি স্থগিত করায় বিক্ষোভ করছেন প্রবাসীরা

টিকেটের জন্য বুধবার সকালেও বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। সৌদিয়া এয়ারলাইন্স টিকিট বিক্রি সংক্রান্ত সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় বিক্ষোভ করছেন তারা। এর আগে মঙ্গলবারও বিক্ষোভ করেছিলেন তারা। সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ থেকে ঘোষণা আসে, তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জনকল্যাণ মন্ত্রণালয়ে দাবি-দাওয়া নিয়ে যাবেন। ঘোষণা আসার সাথে সাথে সাড়ে ৯টার দিকে তারা কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে মন্ত্রণালয়গুলোর উদ্দেশে যাত্রা শুরু করেন। ঘোষণার সময় মাইক হাতে প্রবাসীদের প্রতিনিধি বলেন, ‘আমাদের প্রতিনিধি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে কোনো সুরাহা আসেনি। আমরা আজRead More


ওমরাহ চালুর ঘোষণা সৌদি আরবের

করোনা মহামারীর কারণে দীর্ঘ দিন ধরেই মসজিদুল হারামে জন সাধারণের প্রবেশে সীমিত রেখেছে সৌদি আরব। বন্ধ রাখা হয়েছে ওমরাহ সহ বিভিন্ন কার্যক্রম। ৪ অক্টোবর থেকে পুনরায় ওমরাহ সহ অন্যান্য কার্যক্রম শুরুর কথা জানালো সৌদি আরব। গতকাল মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে ওমরাহ পালনের অনুমতি দেওয়া শুরু করবে। করোনাভাইরাস সংক্রান্ত ঘটনাবলী মূল্যায়ন করার পরে এবং বিশ্বব্যাপী মুসলমানদের আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে ওমরাহ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিন ধাপে ওমরাহ চালুর প্রথম পর্যায়ে সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানরত প্রবাসীদের মধ্য থেকে ৪ অক্টোবরRead More


বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের –ড. মির শাহ আলম

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বেতার সম্প্রচার মাধ্যম “রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই)”-এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে সিলেট শাহপরান, গ্রীণল্যান্ড বাহুবল আবাসিক এলাকায় “রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই)”-এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ। রেডিও এক্টিভিস্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ এর চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার, বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক এবং ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবেRead More


সিলেট সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এফ আই ভিডিবি, সূচনা প্রকল্পের সহযোগীতায় ও ইউরোপিয় ইউনিয়ন এবং ইউকে এইড এর অর্থায়নে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি, কাজী মহুয়া মমতাজ এবং সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ সিরাজুম মুনীরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য, সমাজসেবা অফিসার ফারহানাRead More