admin
ধর্ষকদের শাস্তির দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর ছাত্রদলের মানববন্ধন
এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বকব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাফরান আহমদ, যুবদল নেতা মতিউর রহমান শিমুল, নাজিম উদ্দিন, আলী আকবর রাজন, আলাল আহমদ, রাজন আহমদ, রাসেল তালুকদার, জাকির হাজারী, আতিক আহমদ, আব্দুল গণি সুমন প্রমুখ। মানববন্ধনে বক্তারা ঘৃণ্য এসব অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে সিলেটবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে। যাতে এই ধরনেরRead More
সিলেট বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২১৮ জনের। একইসময়ে সিলেটে বিভাগের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে থেকে চিকিৎসা নেয়া করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৯ জন রোগী। এ নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১০ হাজার ৪০৩ জন। এই ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে ৩৯ রোগীর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ১২ হাজার ৬২১ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় থেকে সিলেট বিভাগের সর্বশেষRead More
আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া কারাগারের গেট থেকেই মায়ের মরদেহ দেখলেন
বিশেষ ক্ষমতা আইনের মামলায় আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। পাপিয়াকে দেখাতে তার মায়ের মরদেহ কারাগারে নেওয়া হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান বিথী। তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে লাশবাহী গাড়িতে করে কারাগারের গেটে পাপিয়ার মায়ের মরদেহ নেওয়া হয়। পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে পাপিয়াকে কারাগারের গেটে নিয়ে তার মায়ের মরদেহ দেখানো হয়। প্রায় ২০ মিনিট সময় মরদেহ কারাগারের গেটে ছিল।
সিলেটের ঝর্ণারপাড়ে ইয়াবাসহ আফজল ও ইমন গ্রেফতার
সিলেট নগরীর ঝর্ণারপাড় থেকে র্যাব ৭৯৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৯) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে র্যাব-৯ এর কমান্ডার মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনের সমন্বয়ে গঠিত র্যাবের একটি দল এ অভিযান চালায় র্যাব। ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝর্ণারপাড় এলাকার মৃত মাখন মিয়ার ছেলে ইমন (৪০) ও একই এলাকার আমিরুল ইসলামের ছেলে আফজাল (৪৮)। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন।
ধর্ষকদের শাস্তির দাবিতে এমসি ও সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের বর্বরোচিত ঘটনার তিব্র নিন্দা, ক্ষোভ, প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এমসি কলেজের প্রধান ফটকে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে ও সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা শিহাব আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সরকারি কলেজ ছাত্রদল নেতা রাকিবRead More
সাইফুর অর্জুন ও রবিউলের ৫দিনের রিমান্ড মঞ্জুর, রাজন ও আইনুল র্যাবের খাঁচায়
দেশে বিদেশে আলোড়ন সৃষ্টিকারী সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালতের বিজ্ঞবিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।আসামি পক্ষে কোন আইনজীবী না থাকায় সাইফুর ও অর্জুন নিজেকে নির্দোষ দাবী করে সহযোগীদের নাম প্রকাশ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সকাল ১১টা থেকে আদালত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোষাকধারি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল ব্যাপক। কঠোর পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে সকাল ১১টা ৪০ মিনিটে সাইফুরRead More
সিসিকের ৭৪৩ কোটি ৫৫ লক্ষ ৯৩ হাজার টাকার বাজেট ঘোষণা
সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ ৭৪৩ কোটি ৫৫ লক্ষ ৯৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। আজ সোমবার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২০-২০২১ অর্থবছরের জন্য এ বাজেট পেশ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা অনুষ্ঠানটি নগর ভবনের সম্মেলন কক্ষ থেকে জুম ক্লাউড, সিসিকের ফেইজবুক পেইজ ও সিলেট ক্যাবলস সিস্টেমস প্রাইভেট লিমিটেডে সরাসরি সম্প্রচার করা হয়। সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর সম্মানিত নাগরিকবৃন্দকে অধিকতর সুযোগ সুবিধা ও সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এবার সর্বমোট ৭৪৩ কোটি ৫৫ লক্ষ ৯৩ হাজার টাকা আয়Read More
সিলেটসহ দেশের তিন বিমানবন্দর প্রতিবেশিরা ব্যবহার করতে পারবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও ভাল সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বৈদেশিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে বৈরীতা নয়। আমরা সবসময় মনে করি, এ অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবার আগে অধিকতর সহযোগিতার প্রয়োজন।’ শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশগুলো তাদের সুবিধার্থে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে। রবিবার সকালে গণভবনে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ সৌজন্য সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফRead More
এমসি কলেজে ধর্ষণ মামলার আসামি রবিউল ও রনি হবিগঞ্জে গ্রেফতার
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলার আসামি মাহবুবুর রহমান রনি ও রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে রনিকে গ্রেফতার করে র্যাব এবং নবীগঞ্জ থেকে রবিউলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতাকৃত মাহবুবুর রহমান রনি হবিগঞ্জ সদর থানার বাগুনীপাড়ার শাহ মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে ও রবিউল ইসলাম সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন বড়নগদীপুর (জাগদল) গ্রামের বাসিন্দা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে রনিকে গ্রেফতারের বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ধর্ষণ মামলার আসামি রবিউলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেRead More
দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ২৭৫
দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৬১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও এক হাজার ২৭৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জনে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৪ জন এবং মোট সুস্থ ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্তেRead More

