admin
বিএনপির নেতৃত্বের ওপর দলের কর্মীরা আস্থা হারিয়ে ফেলেছে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নেতৃত্বের আত্মকেন্দ্রিকতা, অদূরদর্শিতা এবং দোদুলমানতা বিএনপির নেতৃত্বের ওপর কর্মীরা আস্থা হারিয়ে ফেলেছে। তার প্রমাণ তাদের দেয়া তালিকাভুক্ত এজেন্টরা নির্বাচনের দিন কেন্দ্রে আসে না, মোবাইল পর্যন্ত বন্ধ করে রাখে।’ বুধবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের দিন ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না আসে সেজন্য তারা ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে ভোট বর্জনের নাটক করে সড়ে দাঁড়ায়। এ সব অপকৌশল করে ভারাডুবি বুঝতে পেরে আরRead More
বসনিয়ার জঙ্গল থেকে বাংলাদেশীদের ফেরাতে সরকারকে আইওএমের বার্তা
ইউরোপের দেশ ইতালি বা ফ্রান্সে ঢোকার জন্য বসনিয়ার জঙ্গলে আটকে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম থেকে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে জঙ্গলে অবস্থান করা বাংলাদেশীদের করুণ অবস্থার চিত্র ফুটে উঠেছে। পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন৷ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, গত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আইওএমের বাংলাদেশ অফিস থেকে গত মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনার অনুরোধ করা হয়েছে৷ তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি৷Read More
আকবরকে পালাতে সহায়তাকারী এস.আই হাসান বরখাস্ত
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়ির আরেক পুলিশ কর্মকর্তা সায়ময়ীক বরখাস্ত হয়েছেন। তিনি হচ্ছেন এস.আই হাসান উদ্দিন। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক সংবাদবিজ্ঞপ্তিতে বুধবার (২১ অক্টোবর) বিকেলে জানানো হয়, রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ (সাময়ীক বরখাস্ত) এস.আই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি হতে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অপরাধে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির (টু আইসি) এসআই হাসান উদ্দিনকে সাময়ীকভাবে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।
সিলেটে মাদক ব্যবসায়ী মতিন কারাগারে
সিলেটের শাহপরাণ থানাধীন আলীবাগ থেকে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল মতিনকে (৪৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মতিন আলিবাগ এলাকার মৃত আলহাজ্ব আকবর আলীর ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরাণ থানা মাদক আইনে মামলা দায়ের করেছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ মতিনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এএসপি নাহিদ হাসান, এএসপি আফসানের নেতৃত্বে এ অভিযান চালায় র্যাব। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মতিনকে গ্রেফতারRead More
করোনা থেকে সুস্থ হলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনামুক্ত হয়েছেন হয়েছেন। তিনি গত ১৩ অক্টোবর তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। পরিকল্পনামন্ত্রীর করোনা থেকে সেরে উঠার বিষয়টি তিনি নিজে ফেসবুকে জানিয়েছেন। কিছুদিন আগে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ১৩ অক্টোবর এর ফল পজিটিভ ধরা পড়ে। পরদিন দুপুরে মন্ত্রীকে সিএমএইচে ভর্তি করানো হয়। পরে ধীরে ধীরে মন্ত্রীর শরীর সুস্থ হয়ে উঠে এবং আজ তাঁর দ্বিতীয় করোনার রিপোর্ট নেগেটিভ আসে।
ক্যাপ ফাউন্ডেশনের অর্ফানেজ ভিলেজ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
আর্থসামাজিক উন্নয়ন ও আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা কমিউনিটি এগেইনস্ট পভারটি-ক্যাপ ফাউন্ডেশন। বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়া গ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অর্ফানেজ ভিলেজে একটি কমিউনিটি মসজিদ ও একটি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, আমাদের সরকারের মূল্য লক্ষ হচ্ছে দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়া। দারিদ্র একটি অভিশাপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দারিদ্র বিমোচনে নিরলসভাবে কাজ করছেন। এই দারিদ্রমুক্ত দেশ গড়তে অনেক সংগঠন নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসেছেন,Read More
সিলেট জেলা পরিষদের উপ-নির্বাচনে কয়েস বিজয়ী
সিলেট জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল কয়েছ (হাতি মার্কা)। উপ নির্বাচনে মোট ৯৪ ভোটের মধ্যে ৭১ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি টিউবওয়েল মার্কা নিয়ে শামিম আহমদ চৌধুরী পেয়েছেন ১১টি ও তালা মার্কা নিয়ে এইচ.এম খালেদ আহমেদ পেয়েছেন ১০ টি ও জাহেদ হাসান পেয়েছেন ২টি ভোট। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহন চলাকালে কোন বিশৃঙ্খলতার খবর পাওয়া যায় নি।
টুলটিকর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩ টায় ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এ. কে এম তারেক কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মুহিবুর রহমান, আল মামুন, সিরাজুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। সভায় ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি দ্রুত গঠন, নির্যাতিত-নিপীড়িত, ত্যাগী ও পরিশ্রমীদের অগ্রাধিকার এবং দলের সদস্য ফরম যাচাই পূর্বক কমিটিতে স্থান দেওয়ার আহবান জানান উপজেলা বিএনপির আহবায়কRead More
রায়হান হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপি নেতা আব্দুর রহমান
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে আখালিয়া নেহারিপাড়ার রায়হান আহমদকে নির্মম ভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা কমিটির সাবেক সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুর রহমান। তিনি এক বিবৃতিতে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, এধরণের জাহেলিয়াতি ঘটনা আমার আর জানা নেই। তিনি বলেন, পুলিশ এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথমে বলে চিলো রায়হান ছিন্তাইয়ের ঘটনায় গণপিটুনিতে মারা গেছেন। কিন্তু সত্যকে লোকিয়ে রাখা যায়না। আসল ঘটনা বেরিয়ে এসেছে। রায়হানকে যাভাবে হত্যা করা হয়েছে তা কোন বিবেকবানRead More
নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন আদর আজাদ
পোড়া অন্তর নামক নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন আদর আজাদ। কে বি মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী। এ প্রসঙ্গে নায়ক আদর আজাদ বলেন, বেশ কিছুদিন ধরেই পোড়া অন্তর নিয়ে কথা হচ্ছিল। ফাইনালি গতকাল (১৯ অক্টোবর) চলচ্চিত্রটির সাথে চুক্তিবদ্ধ হয়েছি। বজলুর রাশেদ চৌধুরী স্যারের পরিচালনায় আশা করছি ভালো একটি কাজ হবে। পরিচালক বজলুর রাশেদ চৌধুরী বলেন, এখন বেশি বেশি গল্প নির্ভর চলচ্চিত্র প্রয়োজন। যারা অ্যাকশন আর গানকে প্রধান মনে করেন আমি মনে করি তারা ভুল পথের পথিক। গল্পের প্রয়োজনে অ্যাকশন ও গানের সমন্বয় হয়। গান-অ্যাকশনের প্রয়োজনে গল্প নয়।Read More

