admin
সকলের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাই মুজিববর্ষের লক্ষ্য : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাই হবে মুজিববর্ষের লক্ষ্য, যাতে দেশের প্রতিটি মানুষ উন্নত জীবনযাপন করতে পারে। দেশের ভূমিহীন-গৃহহীন মানুষকে ঘর দিতে পারার চেয়ে বড় কোনো উৎসব আর কিছুই হতে পারে না। শেখ হাসিনা শনিবার (২৩ জানুয়ারী) সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আরো বলেন, ‘এভাবেই মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সমগ্র বাংলাদেশের গৃহহীনদের নিরাপদ বাসস্থান তৈরি করে দেয়া হবে যাতে দেশের একটি লোক ও গৃহহীন না থাকে। যাতে তারা উন্নত জীবন যাপন করতে পারে, আমরাRead More
ধোপাগুলে পররাষ্ট্রমন্ত্রীকে এডভোকেট মখলিছুর রহমানের ফুলেল শুভেচ্ছা
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বহুল আলোচিত সাহেবের বাজার-ধোপাগুল সড়কের ধোপাগুল শহীদ মিনার পয়েন্ট থেকে মুহালদিক ব্রিজ পর্যন্ত আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করেছেন সিলেট ১ আসনের এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ২ কোটি ২৮ লাখ ১৩ হাজার ৫৭৪ টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে খাদিমনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট মখলিছুর রহমান। সাথে ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়কRead More
জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার ৬৪তম বার্ষিক মাহফিল সম্পন্ন
আখেরি মোনাজাতে বিশ্ববাসীর কল্যাণ ও শান্তি কামনার মধ্য দিয়ে প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দিন গহরপুরী (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার ৬৪তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকাল থেকে পরদিন শুক্রবার বাদ ফজর পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু। প্রতি বারের মত এবারও মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে মুখর হয়ে উঠে পুরো মাদরাসা ময়দান। মুফতী আব্দুল্লাহ ও মাওলানা সালেহ আহমদ মক্কীর পরিচালনায় মাহফিলে বক্তৃতা করেন প্রখ্যাত আলেম মাওলানা রশিদুর রহমান ফারুক পীর সাহেবRead More
সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজি অটোরিকশায় ইয়াবা ডেলিভারি কালে গ্রেফতার ১
সিলেটের দক্ষিণ সুরমার গালিমপুর (দাউদপুর) এলাকা থেকে পুলিশ হাবিবুর রহমান নয়নকে (৪২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ৩০পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ৭৮০ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত নয়ন পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। যাত্রী পরিবহনের ফাঁকে নয়ন মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যে শুক্রবার (২২ জানুয়ারী) রাতে দক্ষিণ সুরমার এসআই এসআই স্নেহাশীষ পৈত্যর নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে। আজ শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে মাদক মামলায় নয়নকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত নয়ন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানারRead More
১শ ২২ কোটি টাকা ব্যায়ে সুরমা নদীর ভাঙ্গন রক্ষা প্রকল্প’র উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
সিলেট সদর উপজেলার দশগ্রাম বাজারে ১শ ২২ কোটি টাকা ব্যায়ে সদর-বিশ্বনাথ সুরমা নদীর উভয় তীরের ভাঙ্গন রক্ষা প্রকল্প কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। শুক্রবার ( ২২ জানুয়ারী) বিকেলে উদ্বোধন শেষে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী খুশী মোহন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খাঁন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ,Read More
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ ও দেশের কল্যাণে যে কোন প্রকল্প অনুমোদন করেন, পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। মানুষের কল্যাণে দেশের কল্যাণে নেয়া যে কোন প্রকল্প তিনি অনুমোদন করে থাকেন। পররাষ্ট্রমন্ত্রী এসময় সিলেটকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলতে তার পরিকল্পনার কথা উল্লেখ করেন। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার উপ-পরিচালক মির মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সিলেটের সাম্প্রতিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনায় অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনRead More
গণমাধ্যম যেন সমাজকেন্দ্রিক হয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান
সিলেট-৪ আসনের সাংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সাংবাদিকতা কঠিন কাজ। গণমাধ্যম যেন ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সমাজকেন্দ্রিক হয়। গণমাধ্যম যেন সমাজের হয়ে কথা বলে। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং সিটিতে দৈনিক জৈন্তা বার্তার নতুন অফিস উদ্বোধন ও সুধী সমাবেশে প্রদান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, অনলাইন পোর্টালগুলোতে সংবাদ প্রকাশে সতর্ক থাকতে হবে। কারণ অনলাইন পোর্টালের নিউজ দ্রুত ভাইরাল হয়। নিউজে ভুল তথ্য থাকলে তা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। যদিও সাংবাদিকরা অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন। দৈনিকRead More
সাহেবের বাজার- ধুপাগুল সড়কের আরসিসি কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বহুল আলোচিত সাহেবের বাজার- ধুপাগুল সড়কের -ধুপাগুল শহীদ মিনার পয়েন্ট থেকে মুহালদিক ব্রিজ পর্যন্ত আরসিসি ডালাইর কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি। শুক্রবার (২২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় ২ কোটি ২৮ লাখ ১৩ হাজার ৫ শত ৭৪ টাকা ব্যয় আরসিসি ডালাইর কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নাসির উদ্দীন খাঁন, সহ- সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সহ- সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলাRead More
সন্ত্রাসীর জীবনের পরিণতি বড় কঠোর: ড. মোমেন
সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা, মাদক ও সন্ত্রাসকে না বলাটা দেশের জন্য, আমার জন্য, সকলের জন্য মঙ্গল। কারণ, যে একবার সন্ত্রাসী হয়, তার জীবনের পরিণতি হয় বড় কঠোর। সে নিজের শত্রু, পরিবারের শত্রু, কমিউনিটির (সমাজের) শত্রু, দেশের শত্রু। এমনকি তার মৃত্যুর সময় কেউ ধারেকাছে আসে না। সুতরাং, যারা তরুণ, অবশ্যই আপনারা সন্ত্রাসের বাইরে থাকবেন এবং মাদকের ধারেকাছে যাবেন না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে আজ শুক্রবার সিলেটে র্যাব-৯ এর আয়োজনে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ওRead More
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বেলা ২টায় ২ নম্বর বার হলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সমিতির ৮ শতাধিক বিজ্ঞ সদস্য উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ মোঃ হুমায়ুন রশীদ (সোয়েব) এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মাসুদুর রহমান খান (মুন্না) এডভোকেট এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় ২০২০ সনের ১ জানুয়ারী হতে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত অর্থ-বছরের অডিটর নাজিম উদ্দিন চৌধুরী এডভোকেট, কয়ছর আহমদ এডভোকেট ও দেবতোষ দেব এডভোকেট কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক অডিট রিপোর্ট অডিট কমিটির আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরী সভায় উপস্থাপনRead More

