Main Menu

admin

 

কানাইঘাটের নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরদের শপথ গ্রহণ

শপথ গ্রহণ করেছেন কানাইঘাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র লুৎফুর রহমান ও ৯টি ওয়ার্ডের ৯ কাউন্সিলর ও ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর। মঙ্গলবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ করেন তারা। সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া, স্থানীয় সরকার সিলেটের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফজলুল কবির, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ পলাশ, সাংবাদিক এম. এ. হান্নানসহ কমিশনার অফিসের কর্মকর্তাবৃন্দ। নব-নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে শপথগ্রহণ করেন ১নং ওয়ার্ডে কাওছার আহমদ, ২নং ওয়ার্ডেরRead More


সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শতভিষা’র বিশ্ব নারী দিবস পালন

নারীদের সমন্বয়ে গড়া স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শতভিষা বিশ্ব নারী দিবস পালন করেছে। সোমবার নগরের সারদা হলের ৩য় তলায় অবস্থিত সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মহড়া কক্ষে বিকেল ৪ ঘটিকায় শুরু হয় শতভিষা’র বিশ্ব নারী দিবসের অনুষ্ঠান ‘আমাদের জাগরণ’। শতভিষা প্রতিবছর বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘আমাদের জাগরণ’ অনুষ্ঠানে একজন আলোকিত নারীকে সম্মাননা প্রদান করে থাকে। এবছর শতভিষার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় প্রবীন রাজনীতিবিদ সৈয়দা জেবুন্নেছা হককে। এসময় সৈয়দা জেবুন্নেছা হকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন শতভিষার জোবাইদা হক জোহা। সম্মাননা গ্রহণ শেষে সৈয়দা জেবুন্নেছা হক অনুভুতি ব্যক্ত করতে গিয়েRead More


দেশে করোনা আক্রান্ত ৮৪৫, মৃত্যু ১৪ জনের

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৭৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন হয়েছে। সোমবার (৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে বাসা ও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ১১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত চব্বিশ ঘণ্টায়। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪ হাজার ১২০ জনRead More


আজকে নারীরা বন্দী : মির্জা ফখরুল

আজকে নারীরা বন্দী বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে শুধু মাত্র নারীরা নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত। তারা বন্দী। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজকে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে যারা অধিকারের জন্য আন্দোলন করছে, আমাদের ছাত্র নেতা, লেখক ও সাংবাদিকদের ওপর নির্মম নির্যাতন চলছে। আজকে দুর্ভাগ্য এই জাতির, ৫০ বছর পরেও আমরা বলতে পারি না আমরা স্বাধীন। মা-বোনরা নিরাপদে চলাফেরা করতে পারেন না। তারাও বলতে পারেন না যে, তারা স্বাধীন। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবসRead More


জামিল আহমদ কান্দিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামিল আহমদ। গতকাল রোববার ঐতিহাসিক ৭ ই মার্চে সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কান্দিগাঁও ইউনিয়ন শাখার কর্মী সভার মাধ্যমে কমিটির ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আফসার আজিজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমদ কয়েছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এদিকে ৮নং কান্দিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়Read More


সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে প্রভাবশালী কর্তৃক জালিয়াতির মাধ্যমে ভূমি আত্মসাতের অভিযোগ

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় উত্তরাধীকার সূত্রে পাওয়া সুধাংশু শেখর দাস, রাজেন্দ্র দাস ও ধীরেন্দ্র কুমার দাসের জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন প্রভাবশালীরা। তারা প্রকৃত মালিক হওয়ার পরেও ভ‚মিহীন হয়ে যাযাবরের মতো জীবন কাটাচ্ছেন। পাশাপাশি আদালতে দখলদারদের বিরুদ্ধে মামলা করার কারণে তাদের প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, ফলে তারা নিরাপত্তাহীনতায়ও রয়েছেন। সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব বিষয় জানিয়েছেন এ তিনজনের নিযুক্ত আমমোক্তার সিলেট নগরীর ২৪ নং ওয়ার্ডের সৈয়দানীবাগের বাসিন্দা মো. আলমগীর হোসেন। তিনি সংবাদ সম্মেলনে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভ‚মি থেকে জাল-জালিয়াতি দলিলের মাধ্যমে আত্মসাত করার সঙ্গে জড়িতRead More


সিলেটে নারী উদ্যোক্তাদের সম্মেলন ও পন্য প্রদর্শনী ২০২১ এর উদ্বোধন

আন্তর্জাতিক নারী দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে সিলেটে নারী উদ্যোক্তা সম্মেলন ও পন্য প্রদর্শণী ২০২১ এর উদ্বোধন হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুর ১টায় সিলেট নগরের শাহী ঈদগাহ খেলার মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের ঘোষক জান্নাতুল নাজনীন আশা এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, নারীরা বিশ্বের বিভিন্ন দেশে গৃহকর্মী হিসেবে কাজ করছেন, এদের মধ্যেRead More


লাফার্জ হোলসিম সিমেন্ট বর্জনসহ অবরোধের হুশিয়ারি

বহুজাতিক কোম্পানী লাফার্জ হোলসিম সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চুনাপাথর ব্যবসার খোলাবাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এর ফলে চুনাপাথর ব্যবসায়ী-শ্রমিকরা ব্যবসার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তাই আগামী ৮ মার্চের মধ্যে তাদের এমন অবৈধ কার্যক্রম বন্ধ না করলে পরদিন ৯ মার্চ থেকে লাফার্জ হোলসিম সিমেন্ট বর্জনসহ অবরোধ কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দিয়েছেন বৃহত্তর সিলেটের চুনাপাথর আমদানি ও ব্যবসার সাথে জড়িত ৩০টি সংগঠনের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। পাশাপাশি চুনাপাথর ব্যবসার সাথে সংশ্লিষ্ট লক্ষাধিক ব্যবসায়ী শ্রমিকের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনা করে লাফার্জের এইRead More


চলতি মাসেই আসছে কালবৈশাখী

চলতি মাসের মাঝামাঝি থেকে বৃষ্টি, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে ১-২টি মাঝারি থেকে বড় ধরনের কালবৈশাখী ঝড় এবং ২-৩ টি শিলাবৃষ্টি এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ধরনের বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্য এলাকায় ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। পূর্বাভাসেRead More


২০৫০ সাল নাগাদ প্রতি চারজনের একজন শ্রবণ সমস্যায় ভুগবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যার প্রতি চার জনের একজন শ্রবণ সমস্যায় ভুগবেন। মঙ্গলবার এ বিষয়ে সতর্ক করে এর প্রতিরোধ ও চিকিৎসায় অতিরিক্ত বিনিয়োগের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। প্রথমবারের মতো বিশ্বব্যাপী শ্রবণ সংক্রান্ত এ প্রতিবেদনে সমস্যার মূল কারণ হিসেবে সংক্রমণ, রোগ, জন্মগত ক্রুটি, অতিরিক্ত শব্দ ও জীবনধারাকে চিহ্নিত করা হয়েছে। তবে এসব সসম্যার অধিকাংশই প্রতিরোধযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে পদক্ষেপ গ্রহণ বাবদ একটি প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি বছর মাথাপিছু এক দশমিক ৩৩ মার্কিন ডলার ব্যয় ধরা হয়েছে। এতেRead More