admin
সাদিপুর নবনির্মিত মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে কান্দিগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ মিয়ার মতবিনিময় সভা
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সাদিপুর গ্রামে নবনির্মিত মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদ মিয়া। শনিবার ( ১২ জুন) রাতে গ্রামের মুরব্বী ভেলাই মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সামসুদ্দিন, বাবুল আহমদ, আফতাব উদ্দিন, বাচ্চু মিয়া, আল আমিন, ছানা মিয়া, আব্দুল হান্নান, বদর উদ্দিন, মনির মিয়া, আব্দুল খালিক, বাবুল আহমদ, মাখন মিয়া, আব্দুল আহাদ, আব্দুল কাদির, মকবুল মিয়া, রুশন আলী প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যেRead More
সিলেট-৩ আসনে নৌকার কাণ্ডারি কামালবাজারের হাবিব
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব। সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিব নৌকা প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার (১২ জুন) সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তাঁকে এ মনোনয়ন প্রদান করা হয়। এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূণ্য হওয়া এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৫ জন নেতা। আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩Read More
সিলেট-৩ আসনসহ ৪ টি শূণ্য আসনে উপ নির্বাচন পিছিয়েছে
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেট-৩সহ ৪ টি শূণ্য আসনে উপ নির্বাচন পেছানো হয়েছে। ১৪ জুলাই এসব আসনে ভোট হওয়ার কথা ছিলো। তবে তা পিছিয়ে ২৮ জুলাই নেওয়া হয়েছে। আইইডিসিআর ও স্থানীয় প্রশাসনের সুপারিশের প্রেক্ষিতে এসব সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানায় কমিশন। তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। তবে ভোটগ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনেরRead More
পরিবার ধ্বংস করে কেউ বেহেশতে যাবে না: প্রধানমন্ত্রী
‘ধর্মের নামে জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি ও মানুষ হত্যা আমাদের ধর্মের ইমেজ নষ্ট করছে। মুষ্টিমেয় মানুষের জন্য একটি ধর্মকে অপরাধী করা যায় না। যারা এর সাথে জড়িত, আশা করি তারা এ পথ সর্বনাশের পথ থেকে বেরিয়ে আসবে। একটা পরিবার ধ্বংস করে কেউ বেহেশতে যেতে পারবে এটা ভুল কথা।’ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ভার্চুয়াল এ উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং খুলনা জেলা সদর, রংপুরেরRead More
ভূমিকম্পের ঝুঁকি এড়াতে পরীক্ষা করা হবে সিলেটের সবগুলো ভবন
সিলেটে দফায় দফায় ভূমিকম্পের পর সিলেটের সবগুলো বহুতল ভবন পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে এ কাজ শুরু করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা ভবনগুলো ঝুঁকিপূর্ণ কী না এবং ভূমিকম্পসহনীয় করে নির্মাণ করা হয়েছে কী না তা পরীক্ষা করে দেখবেন। এদিকে, ভুমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে গত ২৯ মে সিলেটের ৭টি ঝুঁকিপূর্ণ ভবন ১০ দিনের জন্য বন্ধ করে দেয় সিটি করপোরেশন। ১০ দিন পেরিয়ে গেলেও বৃহস্পতিবার এই বিপান বিতানগুলো খোলা হয়নি। সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্মকর্তারা বলছেন, এখনই এই ভবনগুলো খোলা যাবে না। বিশেষজ্ঞ টিম পরীক্ষা নীরিক্ষা করে প্রাতিবেদনRead More
লাদাখে চীনা যুদ্ধবিমানের মহড়া, পর্যবেক্ষণে ভারত
চীন ও ভারতের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই সম্প্রতি পূর্ব লাদাখে ২২টি যুদ্ধবিমান নিয়ে মহড়া দিয়েছে চীনা বিমান বাহিনী। মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে ইকোনোমিকস টাইমস। প্রতিবেদনে বলায়, চীনের এ কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করেছে ভারত। ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ২১-২২টি যুদ্ধবিমান ভারতের ভূখণ্ডের বিপরীতে পূর্ব লাদাখে মহড়া দিয়েছে। এর মধ্যে জে-১১ ও চীনের তৈরি সুখোই-২৭ ও কয়েকটি জে-১৬ যুদ্ধবিমান ছিল। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি চীন এই মহড়া দিয়েছে। ভারত বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে মিগ-২৯ যুদ্ধবিমান নিয়ে লাদাখে ভারতের বিমান বাহিনী নিয়মিত মহড়া দিচ্ছে বলেRead More
ভারতে সমাবেশ করে মুসলিমদের হত্যার হুমকি কট্টরপন্থী হিন্দু নেতার
ভারতের হরিয়ানাতে গত মাসে একজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের খালাস করিয়ে আনার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ‘মহাপঞ্চায়েত’ বা জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অন্তত ১০ দিন আগে এরকমই একটি সমাবেশ থেকে মুসলিমদের হত্যা করার ডাক পর্যন্ত দেয়া হয়। এমন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ার পর হরিয়ানা পুলিশ এখন কিছুটা নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। যিনি এই মুসলিম গত্যার ডাক দিয়েছেন তিনি রাজপুতদের সংগঠন কার্নি সেনার শীর্ষ নেতা। নিজেই তিনি ভিডিওটি নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করেছেন। কিন্তু পুলিশ কাউকে এ ঘটনায় এখনো গ্রেফতার পর্যন্ত করেনি। ওই কট্টরপন্থীRead More
সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন নির্ণয়ে কাজ করবে সিসিক ও শাবি
সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় অবস্থিত ভূমিকম্পের জন্য ঝুকিপূর্ণ ভবন নির্ণয়ে এক সাথে কাজ করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিসিক। বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা এই কাজ করবেন। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে খুঁজে বের করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ভবনের ঝুঁকিপূর্ণতা নিয়ে সিসিককে পরামর্শ দেবে শাবি। বুধবার ( ৯ জুন) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে সিসিকের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, সিলেটে সম্প্রতি ভূমিকম্প সংঘটিত হওয়ার ফলে সিটি করপোরেশনেরRead More
বারিধারা মাদ্রাসা থেকে মনির কাসেমী ও হাবীবুল্লাহকে অব্যাহতি
হেফাজতে ইসলামের নতুন কমিটি থেকে বাদ পড়া জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি দেওয়া হয়েছে মাদ্রাসার মুহাদ্দিস হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকেও। তারা দু’জনেই সহিংসতার মামলায় কারাগারে রয়েছেন। রাজনীতিতে জড়িয়ে পড়া ও বিতর্কিত বক্তব্যের কারণ দেখিয়ে গত সোমবার বারিধারা মাদ্রাসার মজলিশে শূরা তাদের অব্যাহতি দেয়। একইসঙ্গে উপাধ্যক্ষ মাসউদ আহমদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। মজলিশে শূরার বৈঠকের কার্যবিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে। মাদানি সোসাইটি বাংলাদেশের সভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যবিবরণীতে বলা হয়েছে,Read More
উপ নির্বাচন নিয়ে ঢাকায় জাতীয় পার্টির আতিক ও বাবুল সমর্থকদের মধ্যে সংঘর্ষ
সিলেট-৩ আসনের উপ নির্বাচনে ঢাকায় সংঘর্ষে জড়িয়েছেন এই আসনে জাতীয় পার্টির দুই মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক ও নজরুল ইসলাম বাবুলের সমর্থকরা। বুধবার (৯ জুন) সকালে এই দুই নেতার সমর্থকরা ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ জড়ান। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে দলের মনোনয়ন বোর্ডের সভায় দলটির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিককে সিলেট-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার প্রদানের জন্য ডেকেছিলো জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড। এজন্য সকালেই বনানীর দলীয় কার্যালয়ে হাজির হন মনোনয়ন প্রত্যাশী নেতারা।Read More

