Main Menu

admin

 

পদ্মা মেঘনার নামে নতুন দুই বিভাগ

দুই নদীর নামে নতুন দুটি বিভাগ হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কু’ নামে কোন বিভাগ দেয়া হবে না। কারণ এই কুমিল্লা নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত। সিদ্ধান্ত নিয়েছি- দুটো বিভাগ বানাবো দুই নদীর নামে। এর মধ্যে একটা পদ্মা, একটা মেঘনা। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা আওয়ামী লীগের নবনির্মিত ‘অফিস ভবন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। এ দেশে সব ধর্মের নাগরিকদের অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তিনি বলেন, নিজেরRead More


শাবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের উদ্যোগে ‘ক্যারিয়ার প্ল্যানিং ফর বিজনেস গ্র্যাজুয়েটস’ শীর্ষক কর্ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম। তিনি বলেন, সোমবার (১৮ অক্টোবর) রাতে অনলাইন প্লাটফর্ম জুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় তিন শতাধিক শিক্ষক, গবেষক, ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুলRead More


জামালপুরে জামায়াতের নায়েবে আমীরসহ আটক ১৪

জামালপুরের বকশীগঞ্জে সীমারপাড় জামে মসজিদে গোপন বৈঠককালে জেলা জামায়াতের নায়েবে আমীর নাজমুল হক সাঈদী ও উপজেলা জামায়াতের আমীর আদেল ইবনে আওয়াল আরমানসহ ১৪ জন জামাত-শিবিরের নেতাকর্মী আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। বুধবার বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার ও জামাতের বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আটককৃত জামায়াতের নেতাকর্মীরা নাশকতা ঘটনার জন্য সংঘবদ্ধ হয়েছিল। গোপন সংবাদে খবর পেয়ে আটক করা হয়। এ ব্যপারে আটককৃতদের নামে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়েছেন বকশীগঞ্জ থানারRead More


কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা সেই ব্যক্তির পরিচয় মিলেছে

কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। চিহ্নিত ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৫)। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ। তিনি বলেন, কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখেছিলেন ইকবাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি। পুলিশের একাধিক সংস্থার তদন্তে তাকে চিহ্নিত করা হয়েছে। ইকবাল হোসেনের বাবার নাম নূর আহমেদ আলম। বাড়ি কুমিল্লা নগরের সুজানগর এলাকায়। ইকবালকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার। এর আগে গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তরপাড় পূজামণ্ডপেRead More


সিলেটসদরসহ ৪৪ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল

দ্বিতীয় ধাপে সারাদেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে । এর মধ্যে সিলেটসদরসহ বিভাগের ৪৪টি ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়নে নির্ধারিত তারিখের শেষদিনে আজ মনোনয়নপত্র দাখিল করছেন বিভিন্ন প্রার্থীরা। আজ রোববার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা মনোনয়নপত্র দাখিল চলে। নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। এরপর মনোনয়নপত্র বাছাই হবে ২১ অক্টোবর। আপিল করা যাবে ২৪ অক্টোবর, যার নিষ্পত্তি হবে ২৫ অক্টোবর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর। ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর।Read More


টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে

১৭ই অক্টোবর থেকে ১৪ই নভেম্বর ২০২১খ্রি. পর্যন্ত টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলা ওমান এবং সংযুক্ত আরবআমিরাত-এ অনুষ্ঠিত হবে। টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলাগুলোর চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের এফ.এম ৮৮.৮ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট :: www.betar.gov.bd ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও শুনতে পারেন বিশ্বকাপের এ ধারাভাষ্য।


তৃতীয় ধাপে ২৮ নভেম্বর সিলেট বিভাগের ৭৭ ইউনিয়নে নির্বাচন

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সারাদেশে ১ হাজার ৭০০ ইউনিয়ন পরিষদে ও ১০ টি পৌরসভায় ভোট হবে ২৮ নভেম্বর। নির্বাচন ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী- ১ হাজার ৭০০ ইউনিয়নের মধ্যে সিলেট জেলার ১৬ টিসহ বিভাগের ৭৭ ইউনিয়ন রয়েছে। সেগুলো হচ্ছে- দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন। জৈন্তাপুর উপজেলারRead More


পূজা পরিষদ জেলা ও মহানগর শাখার মনিটরিং সেলের জরুরী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার মনিটিরিং সেলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ব্রহ্ম মন্দিরে এই সভার আয়োজন করা হয়। সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে ও সিলেট মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত পরিচালনায় মনিটিরিং সেলের জরুরী সভায় শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি পর্ব থেকে শুরু হওয়া প্রতিমা ভাংচুর, মহা অষ্ঠমীর দিনে কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, বান্দরবান, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাংচুর, মন্দিরে অগ্নি সংযোগ, বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলাRead More


“বিশ্ব মান দিবস-২০২১” উপলক্ষে সিলেটে আয়োজিত আলোচনা সভা

“SHARED VISSION FOR A BETTER WORLD”/“সমন্বিত উদ্যোগে টেকসই বিশ্ব বিনির্মাণে-মান” এই প্রতিপাদ্যের উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই, সিলেট এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় Zoom Application এর মাধ্যমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খলিলুর রহমান, মান্যবর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), সিলেট বিভাগ, সিলেট; সভায় সভাপতিত্ব করেন জনাব এম কাজী এমদাদুল ইসলাম, সম্মানিত জেলা প্রশাসক, সিলেট; সভায় বিএসটিআই বিভাগীয় অফিস, সিলেট এর কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্যাব এরRead More


সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে, মেয়র, আরিফুল হক চৌধুরী

সিলেট অঞ্চলে নানাজাতি ধর্মের মানুষের একত্র বসবাসের ঐতিহ্য বহুকালের। এই ধারা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করতে হবে। সকলের প্রচেষ্ঠায় ধর্মীয় সম্প্রীতির নগর সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) শারদীয় দুর্গাপূজায় নগরের রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। সিসিক মেয়র বলেন, দেশের উত্তরপূর্বাঞ্চলীয় সিলেটে আধ্যাত্মিক মহাপুরুষদের কারণে পূন্যভূমির মর্যাদায় খ্যাত বিশ্বব্যাপি। সাম্প্রদায়িক সম্প্রীতি আর নাজা জাতী গোষ্টির ধর্মীয় সম্প্রদায়ের একত্র বসবাস সিলেটকে আলাদা অবস্থানে নেয়ে গেছে। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সকলRead More